Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather forecast:ফের বৃদ্ধি পাবে তাপমাত্রা; বৃষ্টি হলেও মিলবে না স্বস্তি, শুষ্ক থাকবে তিলোত্তমা

Weather forecast
Weather forecast

 

কলকাতা, ১১ এপ্রিল : চলতি সপ্তাহেই কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় তাপমাত্রার পারদ চড়তে পারে। রবিবারের মধ্যে এক ধাক্কায় রাজ্যের তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি সেলসিয়াস বৃদ্ধি পেতে পারে। চলতি সপ্তাহের মধ্যে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলায় বৃষ্টি হলেও তাতে খুব একটা স্বস্তি পাবেন না রাজ্যবাসী।

তবে, শুক্রবার পর্যন্ত ছিটেফোঁটা বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা, এই জেলাগুলির মধ্যে রয়েছে পুরুলিয়া, বাঁকুড়া এবং পশ্চিম বর্ধমান। তবে কলকাতায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বৃহস্পতিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিক।

দক্ষিণবঙ্গে সেভাবে বৃষ্টি না হলেও, বজ্রবিদ্যুৎ-সহ হালকা বৃষ্টিতে ভিজতে পারে উত্তরবঙ্গের বিভিন্ন জেলা। দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহার জেলার একাংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সারা সপ্তাহ জুড়েই এই জেলাগুলিতে হালকা বৃষ্টি হতে পারে।


You might also like!