Breaking News
 
Rafale fighter jet :চীনা ‘স্টেলথ’ বিমানে পাকিস্তানকে সাহায্য? পাল্টা পদক্ষেপে রাফালে কেনার পরিকল্পনা ভারতের Suvendu Adhikari in Janatar Darbar: প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগে চাঞ্চল্য, জনতার দরবারে শুভেন্দুর কাছে দ্বারস্থ বৃদ্ধ KMC Notice: অবৈধ নির্মাণে রাশ টানতে অ্যাকশন, রাজু নস্করের ২ বহুতলে নোটিস,প্রোমোটার ঘনিষ্ঠকে সামনে পেয়েই চলল চড়-থাপ্পড় Janatar Darbar : 'আমাদের হাতে সময় খুবই কম, মুখ্যমন্ত্রী যেন...', জনতার দরবারে সাক্ষাতের পর আবেগঘন সুমন বিশ্বাস, সামনে এল তাঁর বক্তব্য CM Suvendu Adhikari: রোগী সুরক্ষায় অ্যাকশন মোডে সরকার, হাসপাতাল কর্মীদের জন্য বিশেষ আই-কার্ড Rahul Gandhi :‘দেশে বিশৃঙ্খলা তৈরির চেষ্টা’, রাহুলকে তোপ গেরুয়া শিবিরের

 

kolkata

2 years ago

PM Narendra Modi : শুক্রবার বাংলায় আসছেন প্রধানমন্ত্রী, রাতে থাকবেন রাজভবনে, দু'দিনের ঠাসা কর্মসূচি মোদীর

PM Narendra Modi
PM Narendra Modi

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ১ মার্চ, শুক্রবারই রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । দু'দিনের সফরে তাঁর একাধিক কর্মসূচি রয়েছে । মার্চের প্রথমে বাংলা সফরে রাজ্যপালের সঙ্গে বৈঠকেও হতে পারে প্রধানমন্ত্রীর, এখবর আগেই জানা গিয়েছিল । রাজভবন সূত্রে খবর, শুক্রবার আরামবাগে সভা শেষ করে কলকাতায় আসবেন প্রধানমন্ত্রী । রাজ্যপালের সঙ্গে দেখা করবেন ।আর ওইদিন রাজভবনেই রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী । উল্লেখ্য, প্রধানমন্ত্রী হওয়ার পর প্রথম বার রাতে কলকাতায় থাকবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।

শুক্রবার সকালে দিল্লি থেকে দুর্গাপুর বিমানবন্দরের উদ্দেশে রওনা দেবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী । সেখান থেকে ঝাড়খণ্ডের সিন্দ্রি হেলিপ্যাডে যাবেন । সেখানে কর্মসূচি রয়েছে তাঁর । এরপর প্রধানমন্ত্রীর হেলিকপ্টার ধানবাদ হেলিপ্যাড থেকে রওনা দেবে আরামবাগের উদ্দেশে । প্রথমে আরামবাগে একটি সরকারি অনুষ্ঠানে অংশ নেবেন । তারপর আরামবাগের কালীপুর মাঠে একটি সভায় বক্তৃতা দেবেন । তারপর ওইদিনই কলকাতায় আসবেন, রাজভবনে রাত্রিবাস করবেন প্রধানমন্ত্রী ।

২ মার্চ, শনিবার কৃষ্ণনগরেও একাধিক কর্মসূচি রয়েছে । ওইদিন সকালে রাজভবন থেকে কৃষ্ণনগরের উদ্দেশে রওনা দেবেন হেলিকপ্টারেই । তারপর সেখানে সরকারি অনুষ্ঠানে যোগ দেওয়ার পর যাবেন আরও একটি সভায় । সেখানে বক্তৃতা দেবেন । এরপর মোদীর হেলিকপ্টার যাবে পানাগড় । সেখান থেকে বিমানে প্রধানমন্ত্রী যাবেন গয়ায় । বাংলায় ফের ৬ মার্চ আসবেন মোদী ।


You might also like!