Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Weather Forcast: স্বস্তির দিন শেষ হতে চলেছে, ১৬ মে-র পর দক্ষিণবঙ্গে ঝড়-বৃষ্টির সম্ভাবনা নেই

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ১৩ মে : তীব্র দহনের পর স্বস্তি এনে দিয়েছিল বৃষ্টি। গত কয়েক দিনে দক্ষিণবঙ্গের জেলাগুলির প্রায় সর্বত্রই কমবেশি ঝড়বৃষ্টি হয়েছে। যার প্রভাবে কমেছে তাপমাত্রাও। কিন্তু বৃষ্টির এই স্বস্তি সাময়িক ছিল। আলিপুর আবহাওয়া দফতর জানিয়ে দিল, স্বস্তির দিন ফুরিয়ে এসেছে। আবার গরম পড়বে। তাপমাত্রা বাড়বে বেশ খানিকটা। ১৬ মে-র পর দক্ষিণবঙ্গে আর ঝড়-বৃষ্টির কোনও সম্ভাবনা নেই। সোমবারই কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস।

আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আগামী ২৪-৪৮ ঘন্টা দক্ষিণবঙ্গের তাপমাত্রা মোটামুটি একই রকম থাকবে। তবে তার পর থেকে আবার চড়তে শুরু করবে পারদ। তাপমাত্রা সর্বত্রই তিন থেকে চার ডিগ্রি বাড়তে পারে। দক্ষিণবঙ্গে আবার গরম পড়লেও উত্তরবঙ্গে আপাতত বৃষ্টি কমছে না। শনিবার পর্যন্ত দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, মালদহ, উত্তর দিনাজপুর এবং দক্ষিণ দিনাজপুরে ঝড়বৃষ্টি চলতে পারে। হাওয়ার বেগ থাকতে পারে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিলোমিটার।


You might also like!