Breaking News
 
Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের Omar Abdullah : জেন জি-র নামে জওয়ানদের হুমকি? তরুণীর ভিডিও দেখে ক্ষুব্ধ ওমর আবদুল্লা, দিলেন কড়া বার্তা

 

kolkata

2 years ago

Mamata Banerjee: মোদীকে রেঁধে খাওয়াবেন মুখ্যমন্ত্রী! থাকছে কোন কোন খাবার?

PM Modi & Mamata Banerjee (File Picture)
PM Modi & Mamata Banerjee (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কী খাবেন, কী খাবেন না, এই প্রসঙ্গে ইতিমধ্যেই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছেন তৃণমূল নেত্রী তথা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর এবার সরাসরি নরেন্দ্র মোদীকে নিজে রান্না করে খাওয়াবেন বলেও মন্তব্য করতে শোনা গেল তাঁকে। সম্প্রতি একটি সভায় কার্যত এমনটাই বলতে শোনা গিয়েছে তাঁকে।

'কেউ চিংড়ির মালাইকারি ভালোবাসে, মোদীবাবু একটু খাবেন? করে দেব? কথা দিচ্ছি কাউকে দিয়ে করাব না, নিজে করব। আমি ছোটবেলা থেকে রান্না করেছি। আর আমায় যদি বলেন ধোকলা খেতে, আমি খাব। আমি খেয়েছি।' এই প্রসঙ্গে বলতে গিয়ে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে মমতা আরও বলেন, 'মোদী বলছেন, মাছ, মাংস, ডিম খাওয়া বন্ধ করুন। তাহলে আমরা কী খাব? মাশরুম নাকি বার্লি?' মমতার সাফ কথা, 'মানুষ যা চাইবে তাই খাবে। যাঁরা নিরামিষ খাবার পছন্দ করেন, তাঁরা তা খাবে। আমিষপ্রেমীরা আমিষ খাবার খাবে।'

মুখ্যমন্ত্রী আরও বলেন, 'কেউ ঢোকলা পছন্দ করেন, কেউ আবার ধোসা পছন্দ করে। কেউ পছন্দ করেন ইডলি, কেউ আবার পরোটা পছন্দ করেন। কেউ পছন্দ করেন রুটি, কেউ বা ভাত খেতে পছন্দ করেন। কেউ পছন্দ করেন বিরিয়ানি, কেউ আবার পছন্দ করেন চিংড়ির মালাইকারি।'

উল্লেখ্য এর আগেও বিভিন্ন সময় রান্না করতে দেখা গিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। কখনও জেলা সফরে থাকাকালিন অন্যান্য নেতামন্ত্রীদের চা করে খাওয়াতে দেখা গিয়েছে, তো কখনও আবার মোমো তৈরিতে হাত লাগাতেও দেখা গিয়েছে তাঁকে। ২০২০ সালে একবার বীরভূম থেকে ফেরার আগে শান্তিনিকেতনের বল্লভপুরে আদিবাসী গ্রামে যান মুখ্যমন্ত্রী। দেখা করেন আদিবাসী মহিলাদের সঙ্গে। আদিবাসী মহিলাদের সঙ্গে কথা বলার পরই এলাকায় একটি দোকানে ঢুকে পড়েন মমতা। দোকানে সেই সময় রান্নাবান্না চলছিল। স্বভাবসিদ্ধ ভঙ্গিতেই একেবারে ঘরের মেয়ের মতো ওই দোকানে রান্নার কাজে হাত লাগাতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। কোমড়ে আঁচল গুঁজে খুন্তি নাড়তে শুরু করেন তিনি। এমনকী চাও খান সেখানে। তার আগে ২০১৯ সালে একবার দিঘায় চায়ের দোকানে তাঁকে চা তৈরিতে হাত লাগাতেও দেখা যায়।

এমনকী এখানেই শেয নয়, ২০২২ সালে একবার পাড়ার সফরে থাকাকালিন, মোমো বানাতেও দেখা যায় মমতা বন্দ্যোপাধ্যায়। এছাড়া নিজের বাড়ির কালীপুজোয় ভোগও নিজেই রাঁধেন মমতা। আর এবার সরাসরি প্রধানমন্ত্রীকে রান্না করে খাওয়ানোর কথা বলতে শোনা গেল তাঁকে।

You might also like!