Breaking News
 
Shyamaprasad Mukherjee: প্রথমবার মহাকরণে শ্যামাপ্রসাদকে সরকারি শ্রদ্ধা, ইকো পার্কে ১২৫ ফুট মূর্তির শিলান্যাস শাহর Samik Bhattacharya: কামারহাটি পুরসভায় নতুন চেয়ারম্যান লকেটের ভাই! নিয়োগ ঘিরে প্রশ্ন, রিপোর্ট তলব শমীকের Ghatal Master Plan: বহু প্রতীক্ষার অবসান, ঘাটাল মাস্টার প্ল্যান বাস্তবায়নে বড় ঘোষণা সেচমন্ত্রীর Suvendu Adhikari: স্কুল থেকে বিশ্ববিদ্যালয়ের সিলেবাসে শ্যামাপ্রসাদ! ‘নেশন ফার্স্ট’, মন্ত্রে পড়ুয়াদের বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দুর Suvendu Adhikari: বারুইপুরে অশান্তির নেপথ্যে ষড়যন্ত্র? বেলডাঙা-সামশেরগঞ্জের প্রসঙ্গ তুলে বিস্ফোরক শুভেন্দু RG Kar Case: আর জি কর তদন্তে নতুন মোড়, ৩ আইপিএস আধিকারিকের সাসপেনশনের মেয়াদ বৃদ্ধি

 

kolkata

1 year ago

Weather Forcast: দক্ষিণবঙ্গে তাপমাত্রার হ্রাস, ২৪ মার্চের পর ফের শুষ্ক আবহাওয়া

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২২ মার্চ : আগামী ২৪ ঘণ্টাও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে উপকূল সংলগ্ন জেলাগুলিতে। তবে, ২৪-২৬ মার্চ পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই মূলত শুষ্ক আবহাওয়াই থাকবে। শনিবার সকাল থেকেই কলকাতা-সহ লাগোয়া জেলাগুলির আকাশ মেঘাচ্ছন্ন, এদিন সকালে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২১.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ৩ ডিগ্রি কম।

আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, রবিবারও দক্ষিণবঙ্গের কোথাও কোথাও হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে, ২৪ মার্চের পর থেকে বৃষ্টি প্রায় থেমেই যাবে, ২৪ মার্চও উপকূলের কাছাকাছি কোনও কোনও জেলায় হালকা বৃষ্টি হলেও হতে পারে। তারপর থেকে উন্নতি হবে আবহাওয়ার। ২৪-২৬ মার্চ পর্যন্ত দক্ষিণ ও উত্তরবঙ্গের সর্বত্রই শুষ্ক আবহাওয়া থাকবে।

You might also like!