Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: তাপমাত্রার ওঠানামা চলছেই তিলোত্তমায়, মনোরম আবহাওয়া দক্ষিণবঙ্গে

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২০ জুলাই : ভারী বৃষ্টির এখনও দেখা নেই দক্ষিণবঙ্গে, বিগত কয়েকদিন ধরে বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টিই হচ্ছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। মহানগরী কলকাতায় তাপমাত্রার ওঠানামা চলছেই, এই বৃষ্টির সৌজন্যে মনোরম আবহাওয়া সমগ্র দক্ষিণবঙ্গে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৭.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ১.১ ডিগ্রি বেশি।আলিপুর আবহাওয়া দফতরের পক্ষ থেকে জানানো হয়েছে, ২২ জুলাই পর্যন্ত দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় হালকা থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ২১ জুলাই পশ্চিম বর্ধমান, বাঁকুড়া, ঝাড়গ্রাম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর ও দক্ষিণ ২৪ পরগনা জেলায় ভারী বৃষ্টি প্রত্যাশিত। ২২ জুলাই বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের পূর্ব ও পশ্চিম বর্ধমান, হুগলি, হাওড়া ও বর্ধমান জেলায়।

উত্তরবঙ্গে ২১ জুলাই পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলার কিছু অংশে ভারী বৃষ্টি হতে পারে। এরপর ২১ জুলাই কালিম্পঙ, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলার দু-একটি অংশে ভারী বৃষ্টির (০৭-১১ সেন্টিমিটার) সম্ভাবনা রয়েছে।

You might also like!