Breaking News
 
WB New Airport : আকাশপথে বাংলার নতুন দিগন্ত! ৪ বিমানবন্দর চালুতে মউ স্বাক্ষর, কলকাতা-ইউরোপ সরাসরি বিমান চালানোর আর্জি মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: পুজোর আগে ‘কল্পতরু’ শুভেন্দু! ১৪,৪৫৪ নিয়োগ থেকে কর্মবন্ধুদের ভাতা বৃদ্ধি, মমতার মেডিক্যাল রিপোর্ট ইস্যুতেও বার্তা মুখ্যমন্ত্রীর Milan Pradhan: নন্দীগ্রাম ভোটের আগে বড় স্বস্তি, সুপ্রিম কোর্টে মিলন প্রধানের অন্তর্বর্তী জামিন বহাল Bank Fraud Case: ব্যাঙ্ক প্রতারণা মামলায় বড় পদক্ষেপ, ওড়িশা থেকে কলকাতা, একাধিক জায়গায় ইডির হানা SIR row: এসআইআর নিয়ে জ্ঞানেশকে নোটিস শীর্ষ আদালতের, তবে সাসপেনশনের আবেদন খারিজ মঙ্গলবার উপনির্বাচন, তার আগেই নন্দীগ্রামের আইসি বদল! দায়িত্বে জেলার ট্রাফিক ইনচার্জ

 

kolkata

1 year ago

Tathagata Roy: মহাকুম্ভর গুরুত্ব নিয়ে মন্তব্য তথাগত রায়ের

Tathagata Roy
Tathagata Roy

 

কলকাতা, ২৮ ফেব্রুয়ারি : মহাকুম্ভের বিশালত্ব জেনে অনেকের চোখ কপালে উঠছে। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, মহাকুম্ভের দৌলতে ফুলে ফেঁপে উঠবে উত্তর প্রদেশের অর্থনীতি। শুক্রবার মহাকুম্ভ নিয়ে এক্সবার্তায় মন্তব্য করলেন প্রাক্তন রাজ্যপাল তথাগত রায়।

তিনি লিখেছেন, “মহাকুম্ভের পবিত্র স্নানের জন্য ৪৫ দিন ধরে প্রায় ৬২ কোটি মানুষের সমাবেশের অর্থ কেবল একটিই: হিন্দুত্বই এই জাতির জন্য সব কিছু। যদি হিন্দুত্ব চলে যায়, তাহলে সব কিছুই চলে যায়। হিন্দুত্বকে আলিঙ্গন করুন এবং আপনি দেশকে রক্ষা করবেন এবং এগিয়ে নিয়ে যাবেন।”

প্রসঙ্গত, শিবরাত্রিতে শেষ হয়েছে প্রয়াগের মহাকুম্ভ। গত কয়েক দশকে প্রয়াগরাজে জনসমাগম হার মানিয়েছে সব জমায়তকে। ওই বিপুল সংখ্যক মানুষকে নিয়ন্ত্রণ করার ক্ষেত্রে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। একাধিকবার অগ্নিকাণ্ড, একবার পদপিষ্টের ঘটনায় মৃত্যু হয়েছে অনেকের।


You might also like!