Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Sukhendushekhar Roy : তৃণমূলের দলীয় মুখপত্রের সম্পাদক পদ থেকে ইস্তফা সুখেন্দুশেখর রায়ের

Sukhendushekhar Roy
Sukhendushekhar Roy

 

কলকাতা, ১৭ সেপ্টেম্বর : সুখেন্দুশেখর রায়ের সরব প্রতিবাদ থামছে না। এই তৃণমূল সাংসদ বরাবর আরজিকর হাসপাতালের মহিলা পিজিটি'র রহস্যমৃত্যুর ঘটনায় জুনিয়র চিকিৎসকদের দাবির সঙ্গে প্রথম থেকেই সহমত পোষণ করেছেন। আরজিকর হাসপাতালের প্রাক্তন অধ্যক্ষ ডাঃ সন্দীপ ঘোষ ও পুলিশ কমিশনার সহ সংশ্লিষ্ট ঘটনায় প্রাথমিকভাবে অভিযুক্তদের বিরুদ্ধে এ নিয়ে সোশ্যাল মিডিয়াতে সোচ্চারও হয়েছেন তিনি। এবার তিনি তৃনমূলের দলীয় মুখপত্র জাগো বাংলা-র সম্পাদক পদ থেকে ইস্তফা ঘোষণা করলেন। তিনি বলেন, মঙ্গলবার থেকে তাঁর নাম যেন ওই পত্রিকায় না থাকে। মঙ্গলবার প্রিন্টার্স লাইন থেকে তা বাদও দেওয়া হয়েছে বলে জানা গেছে।


You might also like!