kolkata

2 years ago

Sourav Ganguly: সৌরভের শিল্পপতি পরিচয় নিয়ে সরব শুভেন্দু!

Suvendu Adhikari and Sourav Ganguly (File Picture)
Suvendu Adhikari and Sourav Ganguly (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক সৌরভ গঙ্গোপাধ্যায় নিজেকে  শিল্পপতি বলে পরিচয় দিয়েছিলেন মুখ্যমন্ত্রীর সঙ্গে মাদ্রিদে গিয়ে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী তাঁকে বিশ্ব বঙ্গ বাণিজ্য সম্মেলনের মঞ্চ থেকে বাংলার ব্র্যান্ড অ্যাম্বাসাডর বলে ঘোষণা করেছেন। 

এই প্রেক্ষিতে বিরোধী দলনেতা শুভেন্দু নিজের মতামত ব্যাক্ত করলেন। সৌরভের শিল্পপতি সত্ত্বাকেই প্রশ্নের মুখে ছুড়ে দিয়েছেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায় কবে শিল্পপতি হলেন? কিছু ফ্ল্যাট বানিয়েছেন জানি। তা নিয়ে তো অভিযোগও রয়েছে। অনেকে টাকা দিয়ে এখনও ফ্ল্যাট পাননি।’ 

তবে সৌরভের ক্রিকেট সত্ত্বাকে শ্রদ্ধা করেন শুভেন্দু, তাও স্পষ্ট করেছেন তিনি। তিনি করজোরে বলে বলেন, ‘সৌরভ গঙ্গোপাধ্যায়ের ক্রিকেট সত্ত্বাকে আমি নমস্কার করি। তিনি আমাদের গর্ব কিন্তু তিনি কোনও দিন শিল্পপতি ছিলেন না।’

You might also like!