kolkata

2 years ago

Anupam Hazra : অনুপম বিরোধী পোস্টারে ছয়লাপ শান্তিনিকেতন

Anupam Hazra (File picture)
Anupam Hazra (File picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  ‘সেটিংবাজ’ বলে ব্যঙ্গ করে বিজেপির কেন্দ্রীয় সম্পাদক অনুপম হাজরার বিরুদ্ধে পোস্টার পড়ল শান্তিনিকেতনে। পালটা দিয়েছেন অনুপম হাজরাও।বুধবার বীরভূমের খয়রাশোলে বিজেপির বিজয়া সম্মিলনী হওয়ার কথা ছিল। সেখানে উপস্থিত থাকার কথা ছিল বিজেপির জাতীয় সম্পাদক অনুপম হাজরার। সভামঞ্চ তৈরিও করা হয়েছিল। কিন্তু বাঁশ, লাঠি নিয়ে চড়াও হয়ে সেই মঞ্চ ভেঙে দেয় বিজেপির অন্যগোষ্ঠীর লোকজন। এদিকে  বীরভূম জেলা সাংগঠনিক সভাপতি ধ্রুব সাহার বিরুদ্ধে একাধিকবার নাম না করে সরব হতে দেখা গিয়েছে অনুপম হাজরাকে। বীরভূমের একাধিক নেতার বিরুদ্ধেও মুখ খুলেছেন তিনি। সদ্য বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের বিরুদ্ধেও বিস্ফোরক মন্তব্য করেছেন অনুপম। এসবের মাঝেই অনুপম বিরোধী পোস্টারে ছয়লাপ শান্তিনিকেতন।

এদিন শান্তিনিকেতনের না না স্থানে অনুপমের বিরুদ্ধে পোস্টার চোখে পড়ে,  অনুব্রত ও অনুপমের একটি ছবি ব্যবহার করে সেখানে লেখা হয়েছে, “অকালকুষ্মাণ্ড হটাও, বিজেপি বাঁচাও।” কোনওটিতে লেখা, “সেটিংবাজ অনুপমকে বিজেপি থেকে বহিষ্কার করা হোক।” পোস্টার প্রসঙ্গে অনুপম বলেন, “অনেক বিজেপি নেতার তৃণমূলের সঙ্গে সেটিং আছে। আমি সেটাই বলেছিলাম। চোরমুক্ত বিজেপি তৈরি করার চেষ্টা করেছি। তাতে অনেকের সমস্যা হয়েছে। সেই কারণেই রাতের অন্ধকারে আমার বিরুদ্ধে পোস্টার ফেলা হয়েছে।”

You might also like!