Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে শহরের বেশ কয়েকটি ফ্ল্যাট সিল করল ই ডি

শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে শহরের বেশ কয়েকটি ফ্ল্যাট সিল করল ই ডি
শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে শহরের বেশ কয়েকটি ফ্ল্যাট সিল করল ই ডি

 

কলকাতা, ১৫ অক্টোবর : শিক্ষক নিয়োগ দুর্নীতি-কাণ্ডে শনিবার সকাল থেকেই শহরের একাধিক জায়গায় তল্লাশি চালায় এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। ১৮, ডাক্তার কার্তিক বোস লেনের একটি ফ্ল্যাটে হানা দিয়ে সেটি সিল করে দেন ইডি আধিকারিকরা। ইডি সূ্ত্রে জানা গিয়েছে, এই ফ্ল্যাটটির মালিক বিভাস অধিকারী।কার্তিক বোস লেনের ফ্ল্যাটটির বাইরে একটি বোর্ড লাগানো আছে। সেই বোর্ডে লেখা আছে, ‘বেঙ্গল টিচার্স ট্রেনিং কলেজ অ্যাসোসিয়েশন’। ইডির দাবি, এই প্রতিষ্ঠানটি চালাতেন বিভাস। সংস্থাটির রেজিস্টার্ড নম্বরও উল্লেখ করা হয়েছে ওই বোর্ডে। রেজিস্টার্ড অফিসের ঠিকানা এপিসি রোড, আইডিয়াল হাইট ব্লক। এই ঠিকানাতেও শনিবার হানা দেন ইডি আধিকারিকরা।ইডি সূত্রের খবর, বিভাসের এই বিএড কলেজে মোটা টাকার বিনিময়ে পড়ুয়ারা ভর্তি হতেন। চাকরিপ্রার্থীদের নিশ্চিত চাকরি পাইয়ে দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হত। বিভাসের এক প্রতিবেশী রাধা মোদক জানিয়েছেন, ফ্ল্যাটটিতে অ়জ্ঞাতপরিচয় মানুষজনের আনাগোনা ছিল। ফ্ল্যাটে যাঁরা আসতেন, তাঁরা মূলত রাতের দিকে আসতেন বলে জানিয়েছেন তিনি। তাঁর দাবি, খুব বড় বড় ব্যাগ নিয়ে ফ্ল্যাটে আসতেন বিভাস। বিভাসের সঙ্গে সশস্ত্র নিরাপত্তারক্ষীরা থাকত বলেও জানিয়েছেন তিনি। ইডি আধিকারিকরা মনে করছেন, বিভাসের সঙ্গে প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত চেয়ারম্যান তথা তৃণমূল বিধায়ক মানিক ভট্টাচার্যের যোগাযোগ ছিল। অর্থের বিনিময়ে অযোগ্য প্রার্থীদের চাকরি পাইয়ে দিতে বিভাস সাহায্য করতেন বলে দাবি ইডির।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…