kolkata

2 years ago

First Class Coaches in Sealdah Local: শিয়ালদার ৬ লোকালে ফার্স্ট-ক্লাস কামরা! ভাড়া কত?

Matribhumi Local (File Picture)
Matribhumi Local (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ শিয়ালদা শাখার ৬ টি লোকালে যুক্ত করা হবে ফার্স্ট ক্লাস শ্রেণী। ৩ টি রুটের দুটি করে ট্রেনে এই কামড়া যুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর জন্যে ধার্য করা হয়েছে মাতৃভূমি লোকাল। 

জানা গিয়েছে, শিয়ালদা-রানাঘাট শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেন, শিয়ালদা-নৈহাটি শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেন এবং শিয়ালদা-ব্যারাকপুর শাখার দুটি মাতৃভূমি লোকাল ট্রেনে প্রথম শ্রেণির কামরা বা ফার্স্ট-ক্লাস কামরা যুক্ত করা হবে।

প্রথম শ্রেণির কামরায় কত টাকা ভাড়া পড়বে? এখন লোকাল ট্রেনে যা ভাড়া পড়ে, সেটার পাঁচগুণ ভাড়া দিয়ে মাতৃভূমি লোকালে উঠতে হতে পারে। যাঁরা মান্থলি করবেন, তাঁদের ক্ষেত্রে প্রায় চারগুণ ভাড়া দিতে হবে। অর্থাৎ মাতৃভূমি লোকালের দ্বিতীয় শ্রেণির কামরায় যে ভাড়া ধার্য করা হয়, সেটার নয় গুণ বেশি ভাড়া নেওয়ার যে অভিযোগ উঠেছিল, সেটার প্রেক্ষিতে এবার ভাড়া কমানো হয়েছে।

You might also like!