Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

সাংবাদিক মানব গুহকে গ্রেফতারের প্রতিবাদ শুভেন্দু অধিকারীর

Manav Guha
Manav Guha

 


কলকাতা, ১৪ অক্টোবর : সাংবাদিক মানব গুহকে গ্রেফতারের প্রতিবাদ জানালেন পশ্চিমবঙ্গের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। একটি পোর্টালের সম্পাদক মানব বেশ কিছুদিন ধরে রাজ্য প্রশাসনের নানা অব্যবস্থা ও দুর্নীতির অভিযোগ নিয়ে খবর করছিলেন। বৃহস্পতিবার তাঁকে পুলিশ গ্রেফতার করে।

শুভেন্দুবাবু টুইটারে শুক্রবার লিখেছেন, “১৩ বছর আগে ২০০৯-এ ঝাড়গ্রামের সাঁকরাইল থানায় হামলা চালায় মাওবাদীরা। কার্যত থানার দখল নেওয়ার পরে দু’জন পুলিশকর্মীকে হত্যা করে তারা, সরকারি অস্ত্রশস্ত্র লুট করে ও অপহরণ করে ওসি অতীন্দ্রনাথ দত্তকে। দু’দিন পর লালগড়ের ভুলাগাড়ার জঙ্গলে তাঁকে ‘যুদ্ধবন্দি’ ঘোষণা করে (ওসির বুকে কাগজ মাড়িয়ে) মুক্তি দেওয়া হয়।

আপনারা ভাবছেন যে হঠাৎ করে এই পুরনো কথা আলোচনা করছি কেন? এই কারণে করছি কারণ তখন এই বিষয়ে খবর ছাপার জন্যে অথবা ‘যুদ্ধবন্দি’ ওসির ছবি ক্যামেরাবন্দি করার জন্যে কিন্তু সংবাদমাধ্যমের কোনো প্রতিনিধিকে গ্রেফতার হতে হয় নি অথবা কোনো সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয় নি। সম্প্রতি কোজাগরী পূর্ণিমার রাতে লক্ষ্মী পুজোর সময় মোমিনপুরে তাণ্ডব চালানোর পরে এক বিশেষ সম্প্রদায়ের দুষ্কৃতীরা (একাংশ, যাদের কুকীর্তির জন্য পুরো সম্প্রদায় কে কালিমালিপ্ত হতে হয় প্রায়শই) প্রত্যন্ত জঙ্গলমহলে নয়, একেবারে খাস কলকাতা শহরের মধ্যস্থলে অবস্থিত একবালপুর থানার দখল নিয়ে নেয়। মেরুদণ্ডহীন মমতা-পুলিশ নিরাপদ আশ্রয়ের খোঁজে থানা থেকে পালায়।

অথচ এই খবরটি জনসমক্ষে তুলে ধরার জন্য ও এই সংক্রান্ত ভিডিও গুলি শেয়ার করার "অপরাধে" গ্রেফতার করা হয় সোশ্যাল মিডিয়া সাংবাদিক মানব গুহ কে।আমি রাজ্যের বিরোধী দলনেতা, এই বিষয়ে আমার অবস্থান স্পষ্ট করে জানাচ্ছি, যে সকল সোশ্যাল মিডিয়া সাংবাদিক যেমন মানব গুহ অথবা ওনার মতোই অন্যেরা যেমন পৌলমী নাগ, যাঁরা সরকারের রক্তচক্ষু উপেক্ষা করে, চোখে চোখ রেখে সততার সঙ্গে সাংবাদিকতা করছেন এবং এমন সব খবর জনগণের সামনে উপস্থাপন করছেন যা মূল ধারার সংবাদমাধ্যম করতে সাহস পায় না, তাদের প্রতি আমার সমর্থন সর্বদা বজায় থাকবে। ওনাদের লড়াই কে আমার কুর্নিশ জানাই ও ওনাদের প্রতি আমার সক্রিয় সমর্থন সর্বদা অটুট থাকবে।”


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…