Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

1 year ago

Dilip Ghosh : ‘আর জি কর শুনানির আর ভবিষ্যৎ নেই’ : দিলীপ ঘোষ

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ৭ নভেম্বর  : সুপ্রিম কোর্টে ক্রমেই পিছোচ্ছে আর জি কর মামলার শুনানি। বিগত দু’দিন ধরে শীর্ষ আদালতে নানান কারণে পিছিয়ে যাচ্ছে আর জি কর মামালার শুনানি। বৃহস্পতিবার মধ্যাহ্নভোজের পর মামলার শুনানি শুরু হয়। তবে মামলা পিছিয়ে যাওয়ায় বেজায় ক্ষুব্ধ বিজেপি নেতা দিলীপ ঘোষ। তিনি সংবাদ মাধ্যমের সামনে বলেন, ‘এই আন্দোলন আর শুনানির আসলে কোনও ভবিষ্যৎই নেই।’

অন্যদিকে, শুনানি পিছিয়ে যাওয়ায় ক্ষোভে ফুঁসছেন তিলোত্তমার বাবা-মাও। তাঁরা বলেন, ‘আমার মেয়ে হাসপাতালে চাকরি করতে গিয়ে ধর্ষিতা হয়েছে, খুন হয়েছে। রাজ্য সরকার কী করে এর দায় এড়িয়ে যেতে পারে? তিন মাস হয়ে গেল। আমরা এতদিন কেঁদে ফেলতাম কথা বলতে গিয়ে। এখন আর চোখে জল আসে না। বিচার আমরা ছিনিয়ে আনবই। আমরা মেয়ে হারিয়ে কঠিন হয়ে গেছি। আমাদের এখন রাস্তায় নামতেই হবে। বিচার পেতে গেলে আন্দোলনই একমাত্র রাস্তা।’

You might also like!