Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Kunal Ghosh:“ফেসবুকে বিপ্লব—পুজো নয়, উৎসব নয়, আর টাকা পেলে উল্টো শ্লোগান কাগজে", সরব কুণাল

Kunal Ghosh
Kunal Ghosh

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বামেদের মুখপত্র ‘গণশক্তি’তে পুজোর বিজ্ঞাপন। তা নিয়েই এবার সামাজিক মাধ্যমে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।  সংবাদপত্রটির প্রথম পাতার ছবি পোস্ট করে এক্স বার্তায় লিখলেন, ‘এটা দ্বিচারিতা। আত্মাকে বিক্রি করা যায় না টাকার জন্য।’

পুজোর মুখে সমস্ত সংবাদপত্রেই পুজোর বিজ্ঞাপন থাকে।  ‘গণশক্তি’তে রয়েছে জুতোর বিজ্ঞাপন। লেখা, ‘দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে।’ এই বিজ্ঞাপন নিয়েই বিতর্কের সূত্রপাত। ‘গণশক্তি’ বামেদের মুখপাত্র। বামেরা ঈশ্বরের অস্তিত্বে বিশ্বাস করে না, তা সর্বজনবিদিত। তাহলে কেন সেই দলের মুখপত্রে এহেন বিজ্ঞাপন? এই প্রশ্নই তুললেন কুণাল।

তিনি লিখলেন, ‘ ‘দুর্গাপুজো উদযাপন করুন গৌরবের সাথে।’ আজ সিপিএমের মুখপত্র ‘গণশক্তি’র প্রথম পাতার জ্যাকেট বিজ্ঞাপন। ফেসবুকে বিপ্লব-পুজো নয়, উৎসব নয়। আর টাকা পেলে উলটো শ্লোগান কাগজে। কমরেড, এটা পার্টির কাগজ, বাণিজ্যিক নয়। টাকার জন্য আত্মাকে বিক্রি করা যায় না। দ্বিচারিতার দৃষ্টান্ত।” অর্থাৎ শুধুমাত্র অর্থের জন্য নৈতিকতা থেকে সরে আসার অভিযোগ তুললেন তিনি।


You might also like!