Breaking News
 
Amit Shah North Bengal visit : চিকেনস নেকের সুরক্ষায় বাড়তি তৎপরতা, উত্তরবঙ্গে অমিত শাহের একগুচ্ছ কর্মসূচি Tulu Mondal protection plea: ‘টুলু মণ্ডল যেন ইন্দ্রজিৎ, মেঘের আড়াল থেকে সব দেখছেন’! কোর্টে চাঞ্চল্যকর পর্যবেক্ষণ Jadavpur University violence: ‘যাদবপুরে দেশবিরোধী তৈরি হয়’, ‘ইনশাআল্লা-আজাদি চলবে না’! শর্বরীর হুঙ্কারে পালটা বামনেত্রীর CM Suvendu Adhikari: বন্যায় সবংয়ে ক্ষতিগ্রস্ত ৩২০০ বাড়ি! আকাশপথে পরিস্থিতি দেখে বড় ঘোষণা মুখ্যমন্ত্রীর Jadavpur University Chaos: যাদবপুরে রাতের সংঘর্ষ অনভিপ্রেত, উচ্চ পর্যায়ের কমিটি গড়ে তদন্তের ভাবনা উপাচার্যের Amit Shah: ‘স্বাধীনতা সংগ্রামীদের অপমান’, ‘বন্দে মাতরম’ নিয়ে কংগ্রেসকে তীব্র তোপ অমিত শাহের

 

kolkata

2 years ago

Weather Forcast: বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে দক্ষিণবঙ্গে, সামান্য পারদ-পতন তিলোত্তমায়

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ৮ এপ্রিল : বৃষ্টির সৌজন্যে স্বস্তি ফিরেছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায়। তাপমাত্রার পতন হয়েছে কিছুটা, খানিকটা গরমও কমেছে। এই পরিস্থিতিতে আলিপুর আবহাওয়া দফতর পূর্বাভাসে জানিয়েছে, কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলায় বৃষ্টি চলতে পারে মঙ্গলবার পর্যন্ত। উত্তরবঙ্গে সারা সপ্তাহ জুড়েই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দফতর। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, মালদহ এবং দুই দিনাজপুরে।

ঝড়-বৃষ্টির পর কলকাতা-সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে তাপের দাপট কিছুটা হলেও কমেছে। আগামী কয়েকদিনের মধ্যে তিন থেকে চার ডিগ্রি তাপমাত্রা কমতে পারে দক্ষিণবঙ্গে। সোমবারই কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৫.৯ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে এক ডিগ্রি বেশি।

You might also like!