Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

4 months ago

Record rainfall in Kolkata: রেকর্ড বৃষ্টি কলকাতায়; ব্যাহত যান চলাচল, বিঘ্নিত ট্রেন পরিষেবাও

Waterlogging on railway tracks disrupts train services
Waterlogging on railway tracks disrupts train services

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : রাতভর টানা বৃষ্টিতে বিপর্যস্ত কলকাতা এবং শহরতলির স্বাভাবিক জনজীবন। শহরের বহু জায়গায় জল জমে গিয়েছে। ব্যাহত যান চলাচল। বিঘ্নিত হয়েছে ট্রেন পরিষেবাও। প্রবল বৃষ্টিতে জলমগ্ন একাধিক জায়গা। এর জেরে মঙ্গলবার সকাল থেকে শিয়ালদহ দক্ষিণ শাখায় আপ ও ডাউন লাইনে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়েছে। লক্ষীকান্তপুর, ডায়মন্ডহারবার ও ক্যানিং শাখায় ট্রেন চলাচল বন্ধ রয়েছে। রেল সূত্রের খবর, পার্ক সার্কাস লাইনেও জল জমেছে।

রাতভর বৃষ্টিতে জলমগ্ন হাওড়া শহর। সেখানকার বিভিন্ন রাস্তা জলমগ্ন। বেশ কিছু মণ্ডপেও জল জমেছে। জলমগ্ন থাকার কারণে হাওড়া স্টেশনে ট্রেন ঢুকতে পারছে না বলে জানা গিয়েছে। প্রায় পাঁচ ঘণ্টার ব্যবধানে রেকর্ড বৃষ্টি হয়েছে কলকাতায়। আর তাতেই জলমগ্ন হয়ে পড়েছে বিস্তীর্ণ অংশ। ধীর গতিতে চলাচল করছে যানবাহন।

You might also like!