
কলকাতা, ১২ অক্টোবর : ফের রাতের শহরে গুলি চলার অভিযোগ। সিন্ডিকেট-বিবাদে কলকাতায় গুলি চলার জেরে আহত এক। এন্টালি থানা এলাকার পটারি রোডের ঘটনায় আতঙ্ক এলাকায়। অভিযোগ উঠেছে মঙ্গলবার বেশ রাতে এন্টালি থানা এলাকার পটারি রোডের গুলি চলে। সেই গুলি চলার জেরে
জখম হয় মূক ও বধির এক ব্যক্তি। জানা গিয়েছে,যে ব্যক্তি আহত হয়েছে তার নাম রতন সাধুখাঁ। আহত হওয়ার পরেই তাকে এনআরএস হাসপাতালে ভর্তি করা হয়। জানা গিয়েছে, ‘রতন সাধুখাঁ ও হামলাকারী দু’ জনেই তৃণমূল কর্মী ও ইমারতির ব্যবসায় জড়িত’। বুধবার গুলি চলার অভিযোগ খতিয়ে দেখছে এন্টালি থানার পুলিশ।
