Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

রাজারহাটে ই-রিক্সার কাচ গলায় ঢুকে মৃত্যু নাবালকের

Rajarhat Accident
Rajarhat Accident

 

রাজারহাট, ৬ অক্টোবর : রাজারহাটের নৈপুকুর পোদ্দারপাড়ায় ই-রিক্সার কাচ গলায় ঢুকে মৃত্যু হল নাবালকের। বুধবার এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। মায়ের বিদায়ের দিনেই এমন ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে ওই এলাকায়।

স্থানীয় সূত্রে খবর, মৃত শিশুটির নাম অজিতেশ পোদ্দার (৮)। অজিতেশের বাবা অমিত পোদ্দার। তাঁর বাড়িতেই দুর্গাপুজো হচ্ছিল। এদিন  দশমীর পুজো চলছিল। পুজো শেষের পর ব্রাহ্মণের প্রাপ্য আনুষাঙ্গিক জিনিস নিয়ে বাড়ি যাওয়ার জন্য একটি ইরিক্সায় তোলা হচ্ছিল। সেই সময় সকলের অলক্ষে রিক্সায় উঠে চালকের আসনে উঠে বসে ‘ছটফটে’ ছেলেটা। হ্যান্ডেলের এক্সলেটরে মোচড় দিতেই গাড়িটি এগিয়ে গিয়ে পাশের দেওয়ালে ধাক্কা মারে। তখনই ঘটে বিপত্তি। রিক্সার সামনের কাচটি ভেঙে গলা কেটে যায় শিশুটির। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়ে সে। দ্রুত পরিবারের লোকজন ভিআইপি রোডের ধারে একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে অজিতেশকে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনার খবর পেয়ে রাজারহাট নিউটাউনের বিধায়ক তাপস চট্টোপাধ্যায় দ্রুত ওই বেসরকারি হাসপাতালে পৌঁছন। পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দেনও তিনি। বলেন, ‘আমরা অত্যন্ত ব্যথীত, দুখিত। বাড়িতেই পুজোর দিন এমনটা একটা ফুটফুটে বাচ্চার মৃত্যুতে খুবই মর্মাহত আমরা। মায়ের বিসর্জনের দিনেই এমন ঘটনা। আমি সব কাজ ফেলে রেখে দৌড়ে এসেছি। পরিবারের পাশে আছি। আইন মেনে সমস্ত কাজ হবে। অত্যন্ত দুঃখজনক মৃত্যু।’ 


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…