Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Rain fall in parts of South 24 Parganas : নিম্নচাপের প্রভাবে বৃষ্টি ও দমকা হাওয়া, সুন্দরবনে জলস্তর বেড়েছে নদীর

Rain fall in parts of South 24 Parganas
Rain fall in parts of South 24 Parganas

 

ক্যানিং, ১০ সেপ্টেম্বর : বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপ যত শক্তিশালী হচ্ছে, দক্ষিণ ২৪ পরগনা জেলায় ততই রূপ বদলাচ্ছে আবহাওয়া। শনিবার সকাল থেকে দক্ষিণ ২৪ পরগনা জুড়ে দফায় দফায় বৃষ্টি হয়েছে। সঙ্গে ঘণ্টায় ৪০ থেকে ৫০ কিমি বেগে দমকা বাতাস বইতে থাকে। জেলার সুন্দরবন উপকূলে ঝড়ের দাপট বেশী। সকালের দিকে রোদের দাপট থাকলেও, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ কালো মেঘে ঢেকে যায়। মাঝে মাঝে বজ্রপাত হয়। অন্যদিকে, কোটালের জেরে সুন্দরবনের নদীর জলস্তর বাড়ায় কানায় কানায় চলে এসেছে জল। দমকা বাতাসের জেরে যে কোনও মুহূর্তে বাঁধ টপকে জল ঢুকতে পারে লোকালয়ে। এদিন সকালেও সাগরের বেশ কিছু বাঁধ মেরামতি করেছে সেচ দফতর। সকাল থেকে বকখালি, গঙ্গাসাগরে আসা ভ্রমাণার্থীদের সমুদ্র স্নানের ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। বকখালিতে সিভিল ডিফেন্সের কর্মীরা পর্যটকদের সমুদ্র থেকে ওপরে তুলে দেন। চলছে মাইকিং প্রচার। আগামী মঙ্গলবার পর্যন্ত সমুদ্র স্নান বন্ধ থাকবে। রাতে আরও দুর্যোগ বাড়বে বলে হাওয়া অফিসের পূর্বাভাস।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…