Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Puja special train of Eastern Railway : পুজোয় বিশেষ ট্রেন পূর্ব রেলের

Puja special train of Eastern Railway
Puja special train of Eastern Railway

 

কলকাতা, ১ সেপ্টেম্বর : ভিড় সামাল দিতে দুর্গা পুজোর মরসুমে প্রতি বছর ভারতীয় রেলের তরফে স্পেশাল ট্রেন চালানো হয়। প্রতি বছরের মতো এবছরও বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে রেল। ইতিমধ্যে পূর্ব রেলের তরফে দুই জোড়া পুজো স্পেশাল ট্রেনের ঘোষণা করা হয়েছে। পুরো অক্টোবর মাস ধরে এই ট্রেনগুলি চলবে।

পূর্ব রেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে এই বিশেষ ট্রেন চালানোর কথা জানানো হয়েছে। ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দুই জোড়া পুজো স্পেশাল ট্রেনের মধ্যে এক জোড়া ট্রেন শিয়ালদা-গোরখপুর-শিয়ালদার মধ্যে চলবে। অপর এক জোড়া ট্রেন চলবে হাওড়া-রক্সৌল-হাওড়ার মধ্যে। এর একটি ০৩১৩১/০৩১৩২ শিয়ালদা-গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেন,

অপরটি ০৩০৪৩/০৩০৪৪ হাওড়া-রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল ট্রেন। পূর্ব রেলের ঘোষণা অনুযায়ী ০৩১৩১ শিয়ালদা-গোরখপুর পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা আগামী ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার রাত ১১ টা ৫ মিনিটে শিয়ালদা থেকে ছাড়বে। যা পরদিন বিকেল ৫ টায় গোরখপুরে পৌঁছাবে।

০৩১৩২ গোরখপুর-শিয়ালদা পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ৩ অক্টোবর থেকে শুরু হবে। চলবে আগামী ৩১ অক্টোবর পর্যন্ত। প্রতি সোমবার সন্ধ্যা ৭ টা ৫ মিনিটে গোরখপুর থেকে ছাড়বে স্পেশাল ট্রেন। পরদিন দুপুর ১ টা ৩০ মিনিটে শিয়ালদায় পৌঁছাবে। উভয় ট্রেন পূর্ব রেলের আওতাভুক্ত নৈহাটি, ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তরঞ্জন, মধুপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে।

০৩০৪৩ হাওড়া-রক্সৌল পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ১ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। প্রতি সপ্তাহে শনিবার রাত ১০ টা ৫৫ মিনিটে হাওড়া থেকে ছাড়বে। পরদিন দুপুর ২ টো ১৫ মিনিটে রক্সৌলে পৌঁছাবে।

০৩০৪৪ রক্সৌল-হাওড়া পুজো স্পেশাল ট্রেনটির পরিষেবা ২ অক্টোবর থেকে শুরু হবে। চলবে ৩০ অক্টোবর পর্যন্ত। প্রতি রবিবার দুপুর ৩ টে ৪৫ মিনিটে রক্সৌল থেকে ছাড়বে। পরদিন সকাল ৭ টা ৩০ মিনিটে হাওড়ায় পৌঁছাবে। এই ট্রেনদুটি পূর্ব রেলের আওতাধীন ব্যান্ডেল, বর্ধমান, দুর্গাপুর, আসানসোল, চিত্তররঞ্জন, মধপুর এবং জসিডি স্টেশনে দাঁড়াবে। পুজো স্পেশাল এই ট্রেনগুলিতে টিকিট বুকিং শীঘ্রই শুরু হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে। খুব শীঘ্রই বিজ্ঞপ্তি জারি করে এ বিষয়ে জানানো হবে বলে পূর্ব রেলের তরফে জানানো হয়েছে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…