Breaking News
 
Jitendra Tiwari: পাণ্ডবেশ্বরে বিনিয়োগের ঢল? প্রথম দিনেই ১ হাজার কোটি, ‘কর্মসংস্থান বাড়বে’, দাবি বিধায়কের Calcutta High Court Former Judge: বেহাল রাস্তার জেরে নিত্য যাতায়াতে সমস্যা, ট্রাইব্যুনালের দায়িত্ব থেকে অব্যাহতি চাইলেন অবসরপ্রাপ্ত বিচারপতি UP Rajya Sabha Polls: রিলায়েন্সের শীর্ষকর্তাকেই প্রার্থী! রাজ্যসভা ভোটে অখিলেশের বড় চমক, উত্তরপ্রদেশে নতুন সমীকরণ TMC Faction's Plea Dismissed: ‘সুপ্রিম’ ধাক্কা কালীঘাট তৃণমূলের, ৪ ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজই, বহাল হাই কোর্টের নির্দেশ Dilip Ghosh: ‘ক্ষমতার অপব্যবহার করলে ফল পেতেই হবে’, অনুব্রতকে ঘিরে মন্তব্য দিলীপের PM Modi Hails Pilot: ‘৯/১১-র কায়দায় হামলা রুখেছে ভারতীয়’, বীর পাইলট স্মিত মচ্ছারের প্রশংসায় মোদি

 

kolkata

1 year ago

Esplanade-Sealdah Metro: ১৮ জুলাই এসপ্লানেড-শিয়ালদা মেট্রোপথ প্রধানমন্ত্রীকে দিয়ে উদ্বোধনের প্রস্তুতি

Esplanade-Sealdah Metro
Esplanade-Sealdah Metro

 

কলকাতা, ৮ জুলাই : শেষ পর্যন্ত চালু সওয়ার পথে এসপ্লানেড-শিয়ালদা মেট্রোপথ। আগামী ১৮ জুলাই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দিয়ে স্মরণীয় কাজটি করার প্রস্তুতি নিচ্ছে কলকাতা মেট্রো রেল কর্তৃপক্ষ। এটি চালু হলে সল্ট লেকের সেক্টর ফাইভ থেকে হাওড়া ময়দান পর্যন্ত ১৬.৬ কিলোমিটার পথে ট্রেন চলবে। নানা কারণে এই অংশে ট্রেন চালানোর কাজ বাধা পাচ্ছিল। এখন এই অংশে সেক্টর ফাইভ থেকে শিয়ালদা (৯.৪ কিলোমিটার) এবং এসপ্লানেড থেকে হাওড়া ময়দান পর্যন্ত (৪.৮ কিলোমিটার) ট্রেন চলছে। এর কিছুটা অংশ গিয়েছে হুগলি নদীর নিচ দিয়ে। মেট্রো কর্তৃপক্ষের দাবি, মাঝে এই ২.৬ কিলোমিটার ব্যস্ত ও জনাকীর্ণ পথে ট্রেন চালু করার আগে সতর্কতামূলক বিভিন্ন বিষয় পর্যায়ক্রমে ভালো করে খতিয়ে দেখে নেওয়া হয়েছে। তাই এবং সংশ্লিষ্ট কিছু কারণে এই অংশে ট্রেন চালানো শুরু করতে একটু বেশি সময় লাগলো।

You might also like!