Breaking News
 
India kick off World Cup campaign with a win over America:আমেরিকাকে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু ভারতের Weather Forcast: রবিবার শুষ্ক আবহাওয়ার পূর্বাভাস দুই বঙ্গেই West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি

 

kolkata

5 months ago

Sovan Ratra Divorce Case : শোভন চট্টোপাধ্যায়ের বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ

Shovon Chattopadhyay-Ratna Chattopadhyay
Shovon Chattopadhyay-Ratna Chattopadhyay

 

কলকাতা, ২৯ আগস্ট : ২০১৭ সালে শোভন চট্টোপাধ্যায়ের করা বিবাহ বিচ্ছেদের মামলা খারিজ করলো আদালত। অন্যদিকে রত্না চট্টোপাধ্যায়ের করা একসঙ্গে থাকার আবেদন তাও আদালত খারিজ করে দিল। আইনি ভাবে বিচ্ছেদ হল না বহু চর্চিত শোভন-রত্নার বিবাহ। সূত্রের খবর, শোভন চট্টোপাধ্যায় যে আবেদন করেছিলেন সেগুলো আদালতে তিনি একটিও প্রমাণ করতে পারেননি। শোভনবাবু হিংসার যুক্তি দেখিয়ে যে মামলাটি করেছিলেন, যেমন রত্না চট্টোপাধ্যায় নিজের বাচ্চাদের দেখেন না, টাকা পয়সা নয়ছয় করেন— এগুলো কোনটাই আদালতে প্রমাণ করতে পারেননি। তার জন্য বিচারক আইনি ভাবে বিবাহবিচ্ছেদ হবে না জানিয়েছেন। এই সঙ্গে বিচারক জানিয়েছেন, দুজনে পৃথক থাকবেন। রত্না চট্টোপাধ্যায় চেয়েছিলেন শোভন চট্টোপাধ্যায়ের সঙ্গে ঘর করতে, সেটাও খারিজ করে দিয়েছে আদালত।

শোভন-রত্নার বিবাহবিচ্ছেদের মামলা গত আট বছরে নানা বাঁক পেরিয়েছে। আদালতে শুনানি থাকলে শোভনের সঙ্গে যেতেন বৈশাখীও। দু’জনকেই দেখা যেত রং মিলিয়ে পোশাক পরেছেন। আর রত্না যেতেন তাঁর ঘনিষ্ঠদের সঙ্গে নিয়ে। শোভনের তরফে একবার এমনও অভিযোগ তোলা হয়েছিল, রত্না বেহালার কুখ্যাত দুষ্কৃতীদের এনে হুমকি দিয়েছেন। পাল্টা রত্না বলেছিলেন, ‘‘পাগলেও এ কথা বিশ্বাস করবে না।’’


You might also like!