Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Howrah-Esplanade route: হাওড়া-এসপ্ল্যানেড রুটে প্রাক-পুজো অতিরিক্ত মেট্রো শুরু

Pre-Puja additional metro starts on Howrah-Esplanade route
Pre-Puja additional metro starts on Howrah-Esplanade route

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- মহালয়ার পর থেকেই বিভিন্ন প্যান্ডেলে ভিড় লক্ষ্য করা গিয়েছে। হাওড়া-এসপ্ল্যানেড রুটেও যাত্রী সংখ্যা বাড়ছে। আর যাত্রীদের কথা মাথায় রেখেই প্রাক-পুজো ‘উপহার’ মেট্রোর।হাওড়া-এসপ্ল্যানেড রুটে অতিরিক্ত মেট্রো চলতে শুরু করেছে। চলবে বুধবার (৯ অক্টোবর) পর্যন্ত।

মেট্রো সূত্রের খবর, রবিবার ছাড়া অন্যান্য দিন হাওড়া-এসপ্ল্যানেড রুটে ১১৮টি মেট্রো চালানো হয়। শনিবার থেকে বুধবার পর্যন্ত (রবিবার ছাড়া) ১৩০টি মেট্রো চলবে। এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে সকাল ৭টা। আর হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রোও একই সময়ে ছাড়বে। হাওড়া ও এসপ্ল্যানেড থেকে শেষ মেট্রো ছাড়বে রাত ৯টা ৪৫ মিনিটে।

 হাওড়া-এসপ্ল্যানেড রুটে ৪৬টি মেট্রো চলে। কিন্তু, এই রবিবার (৬ অক্টোবর) ৮২টি মেট্রো চলবে। হাওড়া ময়দান থেকে এসপ্ল্যানেডগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ১টা ৫৫ মিনিটে। অন্যদিকে, ওইদিন এসপ্ল্যানেড থেকে হাওড়াগামী প্রথম মেট্রো ছাড়বে দুপুর ২টায়। আর দুই ক্ষেত্রেই শেষ মেট্রো ছাড়বে রাত ১০ টায়।

You might also like!