Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

Offbeat and viral

9 months ago

Viral Moment: দিদার জন্মদিনে মেগাফোন মাইক হাতে নাতির অভিনব সারপ্রাইজ—মুহূর্তেই ভাইরাল ভিডিও!

The grandma worked at a Costco Outlet in North Carolina
The grandma worked at a Costco Outlet in North Carolina

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: নর্থ ক্যারোলিনার একটি দোকানে সম্প্রতি একটি মন ছুঁয়ে যাওয়া ঘটনা ঘটেছে। খুদে নাতিরা নিজের দিদার জন্মদিনে এমন চমক দেখালেন যে, উপস্থিত সকলের চোখে জল চলে আসে। নাতিকে ভালবেসে একটি মেগাফোন মাইক কিনে দিয়েছিলেন তার দিদা। সেই মাইকের সাহায্যে এবার খুদে নিজেই দিদাকে আনন্দিত করল। বৃদ্ধা একটি দোকানে কাজ করেন এবং জন্মদিনে ছুটি পাননি তিনি। তাই নাতি সিদ্ধান্ত নিলো, জন্মদিনে দিদাকে চমক দিতে মাইক হাতে দোকানে ঢুকে পড়বে। সকল ক্রেতার চোখের সামনে গলা ছেঁড়ে গান করে দিদাকে জন্মদিনের শুভেচ্ছা জানাল সে। সম্প্রতি এই হৃদয় ছুঁয়ে নেওয়া মুহূর্তের একটি ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হয়েছে।  গান শেষ হতেই অন্য এক খুদে ছোট্ট পায়ে এগিয়ে গিয়ে দিদাকে বেলুন এবং ফুলের তোড়া উপহার দেয়।

যারা দোকানে উপস্থিত ছিলেন অর্থাৎ ক্রেতারা, নাতিদের এই অভিনব কাণ্ড দেখে তালি বাজাতে থাকেন। বৃদ্ধার চোখে তখন আনন্দে জল চলে আসে। এই আবেগঘন মুহূর্তের ভিডিওটি সম্প্রতি ‘এবিসি৭শিকাগো’ নামের ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে প্রকাশিত হয়েছে আর অবশ্যই নেটিজেনদের আকর্ষণ কেড়েছে। অনেকেই কমেন্টে জানিয়েছেন, এই ছোট্ট কিন্তু আন্তরিক কাণ্ডকারখানার মাধ্যমে দিদার জন্মদিন বেশ স্মরণীয় হয়ে উঠেছে। নাতিরা প্রমাণ করেছেন, কোনো বড় উপহার নয়, ভালোবাসা এবং মনোযোগ দিয়েই প্রিয়জনকে সবচেয়ে বেশি আনন্দ দেওয়া সম্ভব।  

You might also like!