Breaking News
 
Suvendu Adhikari : গুজব নয়, সরাসরি পরিষেবা! অন্নপূর্ণা যোজনার ফর্ম নিয়ে বাড়িতে যাবেন সরকারি প্রতিনিধিরা Celina Jaitly files FIR against husband Peter Haag:আইনি লড়াই তীব্রতর, FIR-এর জবাবে সেলিনার বিরুদ্ধে ৫০ কোটির মামলা ও নোটিস পিটারের Iran US conflict: মধ্যপ্রাচ্যে নতুন সংঘাতের আশঙ্কা, ইরানের পথে মালবাহী জাহাজে মিসাইল হামলা Gilgit Baltistan elections 2026: পাকিস্তানের বিরুদ্ধে ক্ষোভে ফুঁসছে গিলগিট-বালটিস্তান, ভোটের ময়দানে জঙ্গিদের নামিয়ে বিতর্কে মুনির Mamata Banerjee : ‘এখন স্যালাইন-অক্সিজেনেই রাখা হয়েছে’, অভিষেককে নিয়ে উদ্বেগের মাঝে মমতার বড় ইঙ্গিত Arsenal vs PSG 1-1 (PEN 3-4): ইউরোপ জয়ের মঞ্চে পিএসজির উল্লাস, টাইব্রেকারে আবারও খালি হাতে আর্সেনাল

 

Offbeat and viral

9 months ago

Wild animal viral video: জঙ্গলে ব্ল্যাক মাম্বা বনাম ইগল, আচমকাই হাজির সিংহী! তিন প্রাণীর লড়াইয়ের ভিডিয়ো ভাইরাল

Epic Battle Between Lions, Black Mamba and Eagle
Epic Battle Between Lions, Black Mamba and Eagle

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: জঙ্গলের অন্ধকারে, হঠাৎ শুরু হয় এক ভয়ঙ্কর লড়াই — একদিকে বিশ্বের অন্যতম বিষাক্ত সাপ ব্ল্যাক মাম্বা, অন্যদিকে আকাশের রাজা ইগল। হিংস্রতা ও বুদ্ধির লড়াই চলছিল দু’জনের মধ্যে। কিন্তু এই লড়াই হঠাৎই অন্য মোড় নেয়, যখন সেখানে আবির্ভাব ঘটে এক সিংহীর! সোশ্যাল মিডিয়ায়  ছড়িয়ে পড়েছে সেই চমকে দেওয়া দৃশ্যের ভিডিও, যা এখন ভাইরাল। 

ভিডিয়োর শুরুতে দেখা যায়,জঙ্গলের মধ্যে ভয়ঙ্কর লড়াই চলছে একটি ইগল এবং একটি ব্ল্যাক মাম্বার মধ্যে। কিছু ক্ষণ লড়াইয়ের পর ইগলকে বাগে আনে সাপটি। লেজ দিয়ে পেঁচিয়ে ধরে তার গলা। এর পর শিকারের মৃত্যুর জন্য অপেক্ষা করতে থাকে নিঃশব্দে। কিন্তু তখনই সেখানে পৌঁছোয় দুই সিংহী। তাদের মধ্যে এক সিংহী এগিয়ে যায় সাপ এবং  ইগলটির দিকে। কিছু ক্ষণ ল়ড়াই দেখার পর সে নিজেও সেই লড়াইয়ে যোগ দেয়। থাবা মারে সাপটির গায়ে। সাপটিও তেড়ে যায় সিংহীর দিকে। সিংহী সরে যায়। একই জিনিস বার বার হতে থাকলে হাল ছেড়ে দেয় ব্ল্যাক মাম্বা। ইগলকে ছেড়ে জঙ্গলে পালিয়ে যায় সে। অন্য দিকে, মরণপ্যাঁচ থেকে ছাড়া পেয়ে কোনও রকমে উঠে  দাঁড়ায় ইগল। সিংহী তাকে শিকার করার জন্য অপেক্ষা করতে থাকে। কিন্তু তাকে বোকা বানিয়ে সেখান থেকে পালায় ইগলটি। সেই ভিডিয়োই প্রকাশ্যে এসেছে।  

ভাইরাল হওয়া এই ভিডিয়োটি ‘সন্দীপ নীল’ নামের একটি এক্স হ্যান্ডল থেকে শেয়ার করা হয়েছে। প্রকাশের পর থেকেই ভিডিওটি ঝড় তুলেছে নেটদুনিয়ায়। ইতিমধ্যেই লক্ষ লক্ষ ভিউ ছাড়িয়ে গেছে, সঙ্গে হাজার হাজার লাইক, শেয়ার ও মন্তব্যে ভরে উঠেছে পোস্টটি। এক নেটাগরিক ভিডিয়ো দেখে লিখেছেন,  ‘‘জঙ্গল সত্যিই অদ্ভুত! এখানে বেঁচে থাকার লড়াইও আলাদা।’’ অন্য এক জন আবার লিখেছেন, ‘‘ভিডিয়ো প্রমাণ করে যে ভাগ্য আছে। না হলে ইগলের বাঁচার কথা নয়।’’ অপর একজন লিখেছেন, "এটা যেন জঙ্গলের বাস্তব থ্রিলার!"

You might also like!