Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Partha Chatterjee : ফের সিবিআই জেরার মুখোমুখি পার্থ চট্টোপাধ্যায়

Partha Chatterjee
Partha Chatterjee

 

কলকাতা, ১৯ সেপ্টেম্বর :` সোমবার সকাল হতেই প্রাক্তন মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে ফের জেরার তোড়জোড় শুরু হয়। প্রশ্নমালা নিয়ে তৈরি ছিলেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। কার নির্দেশে তৈরি হত অযোগ্য প্রার্থীদের তালিকা? আর্থিক লেনদেনের বাঁটোয়ারাই বা কীভাবে? এই সকল প্রশ্নেরই মুখোমুখি হতে হয় তাঁকে।

প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে দফায় দফায় জেরা করছেন সিবিআই আধিকারিকরা। সোমবার সেই জেরায় বিস্ফোরক দাবি করলেন তিনি। সিবিআই সূত্রের খবর, জেরার মুখে পার্থ বলেছেন, ‘‘আমি শুধু ফাইলে সই করতাম। ওদের বিশ্বাস করেছিলাম“। তিনি দাবি করেছেন, নিয়োগ দুর্নীতিতে তাঁর বিশেষ কোনও ভূমিকা ছিল না, তাঁর কাছে ফাইল পাঠানো হত, আর সেই ফাইলে সই করতেন তিনি।

সূত্রের খবর, প্রয়োজন পড়লে প্রাক্তন মন্ত্রী, এসপি সিনহা ও কল্যাণময় গঙ্গোপাধ্যায়কে মুখোমুখি বসিয়ে জেরা করা হবে।

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…