
কলকাতা,১৬ অক্টোবর : গত কয়েকদিন ধরেই বউবাজারের একাধিক বাড়িতে ফাটল নিয়ে রাজ্য বানাম কেন্দ্র তরজা তুঙ্গে । এই মাঝে রবিবার প্রাতঃভ্রমণে বেরিয়ে তৃণমূল সরকারকে এক হাত বিজেপির সর্বভারতীয় সহ সভাপতি দিলীপ ঘোষের ।
বউবাজারে ফাটল প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন,''তৃণমূলের মুষল পর্ব শুরু হয়েছে । এতদিন ঠিকঠাক চলছিল, দিল্লি থেকে টাকা খুব আসছিল। লুটপাট হচ্ছিল কোনও সমস্যা ছিল না । টাকা কমে গিয়েছে, কাটমানি কমে গিয়েছে, ভাগ বাটোয়ারা নিয়ে মারামারি শুরু হয়েছে । এখন অস্ত্রশস্ত্রের কারখানা চলছে রাজ্যে । কলকাতা সহ বিভিন্ন এলাকায় গুলি চলছে । সাধারণ মানুষ মারা যাচ্ছে । বিজয়া সম্মিলনীতেও মারামারি করছে তৃণমূল । পার্টিটা দুর্বৃত্ত ভরে গিয়েছে । এখন সেই পার্টিতে বাঁচানোর চেষ্টা করছেন মমতা বন্দ্য়োপাধ্যায় । পার্টি বাঁচাতে গেলে বাংলাটা ডুবে যাবে এই অবস্থা হয়েছে । এখন পাপের প্রায়শ্চিত্ত করছেন । বারেবারে ভেঙে পড়ছে । এভাবে চলতে পারে না । তার স্থায়ী সমাধান চাই '' ।
