Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

অভিষেকের মন্তব্যের জের! ব্যাঙ্কশাল কোর্টের দ্বারস্থ সুকান্ত মজুমদার

Sukanta Majumdar at Bankshal Court
Sukanta Majumdar at Bankshal Court

 


কলকাতা, ২৯ সেপ্টেম্বর : 'আমি হলে মাথায় গুলি করতাম', বিতর্কিত এই মন্তব্যের জেরে বিপাকে পড়লেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে অভিষেকের ওই গুলি মন্তব্য নিয়ে মামলা করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। প্রসঙ্গত, বিজেপির নবান্ন অভিযানের পর আহত পুলিশ কর্তাকে এসএসকেএমে দেখতে গিয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় পুলিশের ভূমিকার প্রশংসা করেছিলেন। তিনি বলেছিলেন, ‘তাঁরা অনেক সহ্যশক্তি দেখিয়েছেন, আমি থাকলে এখানে (কপালে হাত ঠেকিয়ে) গুলি করতাম।’’

সেই গুলি মন্তব্যের প্রেক্ষিতে এবার অভিষেকের বিরুদ্ধে দায়ের হল মামলা। বৃহস্পতিবার ব্যাঙ্কশাল কোর্টে অভিষেকের গুলি মন্তব্য নিয়ে মামলা করেছেন বিজেপির রাজ্য সভাপতি ডঃ সুকান্ত মজুমদার। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন আইনজীবী লোকনাথ চট্টোপাধ্যায়।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…