kolkata

2 years ago

Sealdah Train Service : বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল

Sealdah Train Service (Symbolic picture)
Sealdah Train Service (Symbolic picture)

 

কলকাতা, ৪ নভেম্বর  : বালিগঞ্জ স্টেশনে ওভারহেড তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ব্যাহত ট্রেন চলাচল। শনিবার প্রায় আধ ঘণ্টার জন্য বন্ধ ছিল ট্রেন চলাচল। দুর্ভোগে যাত্রীরা।

রেল সূত্রে খবর, এদিন সকালে বালিগঞ্জ স্টেশনের ১ নম্বর প্ল্যাটফর্ম লাগোয়া এলাকায় ওভারহেডের তার ছিঁড়ে শিয়ালদহ দক্ষিণ শাখায় ট্রেন চলাচলে বিঘ্ন ঘটে। তার পর আপ এবং ডাউন, দুই লাইনেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। সকাল ৮টা ৫৫ মিনিট থেকে সকাল সাড়ে ৯টা পর্যন্ত বজবজ শাখা বাদে শিয়ালদহ দক্ষিণের সমস্ত শাখাতেই ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। অফিস টাইমের যাত্রীরা সমস্যায় পড়েন। কর্মস্থলে যেতে গিয়ে সমস্যার মুখোমুখি হয়েছেন প্রচুর নিত্যযাত্রী।

রেল সূত্রে জানা যাচ্ছে, সকাল সাড়ে ৯টার পর থেকে আবার ট্রেন চলাচল শুরু হয়েছে। ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে দক্ষিণ শাখার সমস্ত লাইনের ট্রেন চলাচল।

You might also like!