Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

অষ্টমীতে দুর্যোগের ঘনঘটা, স্বল্প সময়ের বৃষ্টিতে বেহাল তিলোত্তমা

Weather Forecast
Weather Forecast

 


কলকাতা, ৩ অক্টোবর : অষ্টমীর সকালে কলকাতার আকাশে দুর্যোগের ঘনঘটা। সোমবার সকালেই ঝমঝম করে বৃষ্টি নামল কলকাতায়। দশমী পর্যন্ত এমনই বৃষ্টি হবে কলকাতা-সহ একাধিক জেলায়। কলকাতা ছাড়াও হাওড়া, হুগলি, উত্তর ২৪ পরগণা এবং পূর্ব বর্ধমানের কিছু অংশে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এই জেলাগুলির পাশাপাশি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে দুই মেদিনীপুরেও। বজ্রপাতের সময় সাধারণ মানুষকে নিরাপদ স্থানে থাকার পরামর্শও দেওয়া হয়েছে। এদিন সকালে স্বল্প সময়ের বৃষ্টিতেই বেহাল হয়ে পড়ে তিলোত্তমা।

দশমী অবধি মেঘাচ্ছন্নই থাকবে কলকাতা-সহ দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা। হতে পারে বৃষ্টি, দক্ষিণবঙ্গের পাশাপাশি ভিজতে পারে উত্তরবঙ্গও। তবে, ভারী বৃষ্টিপাতের তেমন সম্ভাবনা নেই। আলিপুর আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী, অষ্টমী পর্যন্ত দক্ষিণবঙ্গের প্রায় সব জেলাতেই মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে দক্ষিণ ২৪ পরগনা, বীরভূম, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরের বেশ কিছু এলাকায়।

দশমীতে বৃষ্টি কিছুটা কমতে পারে। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে খবর, দশমীর দিন কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। তবে হালকা থেকে মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে দক্ষিণবঙ্গের কয়েকটি জেলা। কলকাতায় পুজোর ক’টা দিন আকাশের মুখ ভার থাকবে বলেই জানাচ্ছেন আবহবিদরা। হাওয়া অফিস সূত্রে খবর, নবমীর কলকাতা মাঝারি বৃষ্টিতে ভিজতে পারে। আকাশ মূলত মেঘলা থাকবে। দশমীতে বৃষ্টির পরিমাণ কিছুটা কমবে। সোমবার অষ্টমীর সকাল ছিল আংশিক মেঘলা। এদিন কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.১ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…