kolkata

2 years ago

Kolkata Traffic Update: কালীপুজোর দিনে কি বলছে শহরের ট্রাফিকের হালচাল?

Kolkata Traffic Update (File Picture)
Kolkata Traffic Update (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ কলকাতা ট্রাফিক পুলিশ সূত্রে জানা গিয়েছে, সকালে শহরের রাস্তা একেবারে ফাঁকা। সমস্ত রাস্তায় মসৃণভাবে চলছে যানবাহন। রবিবারের সঙ্গে উৎসবের দিন হওয়ায় এদিন সকাল থেকেই রাস্তায় যানবাহনের কোনও চাপ নেই। বিকেলের পর শহরের বড় বড় পুজো মণ্ডপ ও মন্দিরের আশপাশে বাড়তে পারে ট্রাফিকের চাপ। সেজন্য সেই সব এলাকায় পরিস্থিতি অনুযায়ী যান নিয়ন্ত্রণ করা হতে পারে। ট্রাফিক পুলিশ সূত্রে খবর, রবিবার সন্ধের পর এস এন ব্যানার্জী রোড ও আর্মহার্স্ট স্ট্রিটে প্রয়োজন পড়লে যান নিয়ন্ত্রণ করা হতে পারে। ফাটাকেষ্টর বিখ্যাত কালীপুজো দেখতে দর্শনার্থীদের ভিড় বাড়লে ওই রাস্তায় বাস ও গাড়ি চলাচলে সমস্যা হতে পারে। সেক্ষেত্রে পরিস্থিতি বুঝে গাড়ি ঘুরিয়ে দেওয়া হতে পারে বলে জানা গিয়েছে। স্বাভাবিক ভাবে পুজোর জন্য শহরের বিখ্যাত কালীমন্দিরগুলোর আশপাশে থাকবে গাড়ির চাপ। এছাড়া কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েল নির্দেশিকা জারি করেন। সেই অনুযায়ী ১২ নভেম্বর অর্থাৎ আজ অবধি শহরে জারি কিছু বিধিনিষেধ।
রবিবার বিকেল ৪টে থেকে ভোর ৫টা পর্যন্ত উত্তর কলকাতায় রবীন্দ্র সরণি ধরে গালিফ স্ট্রিট থেকে বি কে পাল অ্যাভিনিউ পর্যন্ত সমস্ত মালবাহী গাড়ি চলাচল নিয়ন্ত্রিত করা হবে।
গালিফ স্ট্রিট ক্রসিং থেকে রবীন্দ্র সরণি ধরে দক্ষিণ কলকাতা গামী গাড়ির ক্ষেত্রেও করা হতে পারে যান নিয়ন্ত্রণ। প্রতিমা বহনকারী গাড়িতে শুধুমাত্র ছাড়।
১২ নভেম্বর অর্থাৎ রবিবার, কালীপুজোর দিন, রাত ১০টা থেকে সকাল ৫টা অবধি পণ্যবাহী গাড়িগুলির জন্যেও পৃথক রুটের কথা ভেবেছে পুলিশ। এই ক্ষেত্রে গাড়িগুলিকে স্ট্যান্ড রোড, নিমতলা ঘাট স্ট্রিট, বি কে পাল অ্য্যাভিনিউ হয়ে জেএম অ্যাভিনিউ ও গিরীশ অ্যাভিনিউ হয়ে চলাচল করবে। তবে প্রতিমা বহনকারী গাড়িগুলিকে এই নিয়মের বাইরে রাখা হয়েছে।

You might also like!