Breaking News
 
Nepal Flash Floods: নেপালের বন্যায় আটকে পড়া মহারাষ্ট্রের ১০০ তীর্থযাত্রীকে উদ্ধার করল বিহার সরকার, ট্রেনে রওনা Nepal Floods: নেপালে সুড়ঙ্গে আটকে পড়া মানুষদের উদ্ধারে দল পাঠাল ভারত, পৌঁছল ১০ টন ত্রাণ সামগ্রী Bhotekoshi flood: ভোটেকোশী-ত্রিশূলীর বন্যায় প্রায় ৫ হাজার মানুষ যোগাযোগহীন হওয়ার আশঙ্কা Vande Mataram : যাদবপুরে ১০ হাজার কণ্ঠে ‘বন্দে মাতরম’! ‘টুকরে টুকরে গ্যাং’-কে সপাট জবাব শুভেন্দুর Trinamool Billboard row: ক্যামাক স্ট্রিটে বিলবোর্ড কাণ্ডে আদালতের দ্বারস্থ তৃণমূল! অন্তর্বর্তী নির্দেশে নারাজ হাই কোর্ট TMCP Foundation Day : ‘হাইভোল্টেজ ভাইরাস বিজেপি’! টিএমসিপির প্রতিষ্ঠা দিবসে গেরুয়া শিবিরকে তীব্র আক্রমণ মমতার

 

kolkata

2 years ago

10th anniversary of the arrest: গ্রেফতারির ১০ বছর পূর্তি, কুণালের বক্তব্য নিয়ে জল্পনা এবং আলোচনা শুরু

Kunal Ghosh (File Picture)
Kunal Ghosh (File Picture)

 

কলকাতা, ২৩ নভেম্বর: ‘‘আমার এবং আমার ঘনিষ্ঠদের সে দিনের চোখের জল, আর্তনাদ বৃথা যাবে না। সময় তা প্রমাণ করবে। ঈশ্বরের বিচার থেকে ষড়যন্ত্রীরা বাদ যাবে না।’’

তিনি গ্রেফতার হয়েছিলেন সারদা মামলায়। তাঁকে গ্রেফতার করেছিল বিধাননগর কমিশনারেট অর্থাৎ রাজ্য সরকারের পুলিশ। সেই গ্রেফতারির ১০ বছর পূর্ণ হওয়ার দিনে বৃহস্পতিবার সকালে এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে আবেগঘন পোস্ট করলেন তৃণমূলের রাজ্য সম্পাদক তথা মুখপাত্র কুণাল ঘোষ। এই ভাষাতেই তাঁর সেই পোস্ট নিয়ে শাসক শিবিরে জল্পনা এবং আলোচনা শুরু হয়েছে।

সেই পোস্টে যেমন তাঁর লড়াইয়ের কথা লিখেছেন কুণাল, তেমনই দিয়েছেন ভবিষ্যতের বার্তাও। যেখানে কুণাল স্পষ্ট বলেছেন, তাঁকে ‘চক্রান্তমূলক ভাবে’ গ্রেফতার করা হয়েছিল। লিখেছেন, ‘‘রাজ্য, কেন্দ্র দুই সরকারের এজেন্সির বিরুদ্ধেই লড়াই চলছে।’’ পাশাপাশিই জানিয়েছেন, তিনি আর কখনওই সাংসদ বা বিধায়ক হবেন না। দলের তরফে কোনও জনপ্রতিনিধিই হবেন না। শুধু সাংগঠনিক কাজে থাকবেন।

কুণালের বক্তব্য, ‘‘আমি তৃণমূল কংগ্রেস করছি এটা প্রমাণ করতে যে, মন থেকেই দলটা করে এসেছি। আমি এক জন সৈনিক এবং কুণাল ঘোষ বেইমান নয়। আমি দলের এমপি, এমএলএ হব না। দলের তরফে জনপ্রতিনিধি হব না। যত দিন ইচ্ছে থাকবে, সসম্মানে দলের সাংগঠনিক কাজ করব। তার পরে জীবন যে ভাবে বলবে, সেই ভাবে চলব। গ্রেফতারের দিনগুলো এবং আমার ঘাড়ে কলঙ্ক চাপানোর পর্ব ভুলিনি, ভুলব না।’’ যে ভাবে কুণাল কেন্দ্রীয় এজেন্সির সঙ্গে রাজ্যের এজেন্সিরও উল্লেখ করেছেন, তা-ও অনেকে ‘তাৎপর্যপূর্ণ’ বলে মনে করছেন।


You might also like!