kolkata

2 years ago

JU Student Death Case : যুদ্ধকালীন ভিত্তিতে বগুলা হাসপাতালের নামবদলের সরকারি বিজ্ঞপ্তি

Bagula Hospitral (File Picture)
Bagula Hospitral (File Picture)

 

কলকাতা, ৫ সেপ্টেম্বর : সোমবার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের অস্বাভাবিক ভাবে মৃত্যু হওয়া পড়ুয়ার মা, বাবা নবান্নে দেখা করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে। সেখানে মমতা তাঁদের প্রতিশ্রুতি দেন, বগুলা গ্রামীণ হাসপাতালের নাম হবে মৃত পড়ুয়ার নামে। তাই দেরি না করে সোমবার সন্ধ্যাতেই নদিয়ার বগুলা গ্রামীণ হাসপাতালের নামবদলের সরকারি বিজ্ঞপ্তি জারি করা হল।

গতকাল নিহত পড়ুয়ার মাকে চাকরির আশ্বাসও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর বাড়ির কাছেই দেওয়া হবে চাকরি। নিহতের ছোট ভাইয়ের পড়াশোনার খরচ বহন করবে রাজ্য সরকার। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানান দু জনেই। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের প্রধান হস্টেলে অস্বাভাবিক মৃত্যু হয়েছে সেখানে সদ্য ভর্তি হওয়া ছেলের। তার পর সংসারের উপর দিয়ে বহু ঝড় বয়ে গিয়েছে। সূত্রের খবর, মঙ্গলবার ওই বিজ্ঞপ্তি পৌঁছয় নদিয়া জেলা স্বাস্থ্য দফতরে। আগামী দু’এক দিনের মধ্যেই নতুন নাম হবে হাসপাতালটির।

You might also like!