Breaking News
 
বিক্ষোভের জেরে দিল্লি অবরুদ্ধ কেন? যান চলাচল স্বাভাবিক রাখার নির্দেশ সুপ্রিম কোর্টের Anubrata Mandal: কেষ্টর নিরাপত্তায় রাজ্য সরকারের বড় পদক্ষেপ, এবার সশস্ত্র দেহরক্ষী পেলেন অনুব্রত Humayun Kabir: ‘২০২৯-এর পর দুবাই চলে যাব’, রেজিনগরে হারতেই বড় ঘোষণা হুমায়ুন কবীরের! WB By-Elections: নন্দীগ্রাম-রেজিনগরে বিজেপির জয়জয়কার, ‘কংগ্রেস মরা দল’ কটাক্ষ শুভেন্দুর, সংখ্যালঘুদেরও ধন্যবাদ মুখ্যমন্ত্রীর President Murmu to meet I.N.D.I.A. bloc leaders: জ্ঞানেশের পদত্যাগের দাবিতে একজোট ইন্ডিয়া, রাষ্ট্রপতির সঙ্গে বৈঠকে মমতা-রাহুলরা Appointment Letter for an Athlete: খেলার মাঠে সাফল্যের স্বীকৃতি, ৭৮ পদকজয়ী ক্রীড়াবিদকে সরকারি চাকরির পথে রাজ্য সরকার

 

kolkata

2 years ago

Weather Forcast: টানা বর্ষণে নাজেহাল উত্তরবঙ্গ, বর্ষাকালেও বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে

North Bengal suffers from continuous rains, South Bengal does not see rain even during monsoon
North Bengal suffers from continuous rains, South Bengal does not see rain even during monsoon

 

কলকাতা, ১০ জুলাই : উত্তরবঙ্গে বৃষ্টি বেড়েই চলেছে। গত কয়েক দিন ধরে টানা বৃষ্টিতে রীতিমতো নাজেহাল অবস্থা উত্তরবঙ্গের বিভিন্ন জেলায়। উত্তরবঙ্গে আবহাওয়ার উন্নতির কোনও লক্ষণ আপাতত দেখা যাচ্ছে না। জারি করা হয়েছে হলুদ, কমলা ও লাল সতর্কতা। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, ১২ জুলাই পর্যন্ত ভারী থেকে অতি ভারী বৃষ্টি চলবে উত্তরবঙ্গে। আলিপুরদুয়ার জেলায় জারি করা হয়েছে লাল সতর্কতা।

উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও কোচবিহার জেলায় ভারী থেকে অতি ভারী তো হচ্ছেই, এমনই বৃষ্টি চলবে ১১ ও ১২ জুলাইও। ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে আলিপুরদুয়ারে, সেখানে জারি হয়েছে লাল সতর্কতা। ওই জেলায় ২০ সেন্টিমিটারের বেশি বৃষ্টি হতে পারে। দক্ষিণবঙ্গের ক্ষেত্রে আবহাওয়া সংক্রান্ত কোনও সতর্কতা আপাতত জারি করা হয়নি। বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে কলকাতা-সহ বিভিন্ন জেলায়। উল্লেখের বিষয় হল, বর্ষাকালেও ভারী বৃষ্টির দেখা নেই দক্ষিণবঙ্গে। বুধবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা বেড়ে ২৮.৮ ডিগ্রি সেলসিয়াসে পৌঁছেছে, যা স্বাভাবিকের থেকে ১.৯ ডিগ্রি বেশি।

You might also like!