Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Naushad Siddiqui: এসে পৌঁছোয়নি নথি! জামিন পাওয়ার প্রায় ২৪ ঘন্টা বাদেও জেলে নৌশাদ

Naushad Siddiqui
Naushad Siddiqui

 

কলকাতা, ৩ মার্চ : বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পাওয়ার প্রায় ২৪ ঘন্টা বাদেও ভাঙড়ের আইএসএফ বিধায়ক নৌশাদ সিদ্দিকি জেলে। তাঁকে জামিনের নির্দেশ দেওয়া সত্বেও জেল কর্তৃপক্ষের কাছে তাঁর মুক্তির নির্দেশ পৌঁছয়নি। ফলে এখনও জেলেই রয়েছেন আইএসএফ বিধায়ক। প্রেসিডেন্সি জেল কর্তৃপক্ষের দাবি, আজ সূর্যাস্তের আগে মুক্তির নির্দেশ তাদের কাছে না পৌঁছলে আজ মুক্তি পাবেন না নৌশাদ।

গ্রেফতারির ৪০ দিন পরে বৃহস্পতিবার হাইকোর্ট থেকে জামিন পেয়েছিলেন নৌশাদ সিদ্দিকি। জামিন মামলায় আগেই হাইকোর্টের প্রশ্নের মুখে পড়েছিল রাজ্য।

প্রসঙ্গত, ২১ জানুয়ারি ধর্মতলায় আইএসএফ-এর একটি কর্মসূচি ঘিরে ঝামেলা হয়। দলের প্রতিষ্ঠা দিবসে ভাঙড়ে তৃণমূলের সঙ্গে সংঘর্ষে জড়িয়ে পড়েন আইএসএফ নেতা-কর্মীরা, যার আঁচ এসে পড়ে কলকাতায়। আইএসএফ ও পুলিশের খণ্ডযুদ্ধে, অগ্নিগর্ভ হয়ে ওঠে ধর্মতলা। গ্রেফতার করা হয় ভাঙড়ের বিধায়ক নৌশাদ সিদ্দিকি-সহ আরও অনেক আইএসএফ নেতা কর্মীকে।

You might also like!