Breaking News
 
Earthquake: কলকাতায় কম্পন! দুপুরের তিলোত্তমায় ভূকম্পন আতঙ্ক, বহুতল থেকে হুড়মুড়িয়ে নিচে নামলেন বাসিন্দারা Rinku Singh's father: ক্রিকেট বিশ্বে শোকের ছায়া! ক্যানসারের মরণব্যাধি কেড়ে নিল রিঙ্কু সিংয়ের বাবাকে, ভেঙে পড়েছেন তারকা ব্যাটার Amit Shah:‘উল্টো লটকে সোজা করে দেব’, শাহের মেজাজি ভাষণে পাল্টা বিঁধল ঘাসফুল শিবির; শুরু হল অনুপ্রবেশ নিয়ে তীব্র সংঘাত T20 World Cup and metro: রবিবাসরীয় ক্রিকেটের ধামাকা! দর্শকদের ভিড় সামলাতে প্রস্তুত এসপ্ল্যানেড স্টেশন, অতিরিক্ত মেট্রোর সময় এক নজরে Rujira Banerjee: রুজিরার সম্মান রক্ষায় ঢাল কলকাতা হাই কোর্ট! কুৎসিত আক্রমণ ও ব্যক্তিগত মন্তব্যে জারি হল কড়া নিষেধাজ্ঞা Pakistan:কাবুল-কান্দাহারে পাক বায়ুসেনার বিধ্বংসী হামলা! তালিবানকে ‘খোলাখুলি যুদ্ধ’-এর হুঁশিয়ারি পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীর

 

kolkata

3 years ago

Money rescue from Kolkata : কলকাতার শপিং মল থেকে ধৃত ঝাড়খণ্ডের আইনজীবী, পুলিশের হাতে চাঞ্চল্যকর তথ্য

money rescue today at Kolkata
money rescue today at Kolkata

 

কলকাতা, ১ আগস্ট: জনস্বার্থ মামলা প্রত্যাহারের জন্য ১০ কোটি টাকা তোলা চাওয়ার অভিযোগে শহরের একটি শপিং মল থেকে কলকাতা পুলিশের হাতে গ্রেফতার ঝাড়খণ্ডের আইনজীবী। পুলিশ সূত্রে খবর, কলকাতার এক ব্যবসায়ীর বিরুদ্ধে রাঁচি হাইকোর্টে জনস্বার্থ মামলা দায়ের হয়। অভিযোগ, কেন্দ্রীয় এজেন্সিকে দিয়ে ওই ব্যবসায়ীর বাড়ি ও অফিসে তল্লাশির হুমকি দিয়ে ১০ কোটি টাকায় রফা করতে বলেন রাঁচির আইনজীবী রাজীব কুমার। দরাদরি করে প্রথমে ৪ কোটি ও শেষপর্যন্ত ১ কোটি টাকায় রফা হয়। গতকাল প্রথম দফার ৫০ লক্ষ টাকা নেওয়ার সময় ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে হাতেনাতে পাকড়াও করে কলকাতা পুলিশ।

কলকাতা থেকে ঝাড়খণ্ডের ওই আইনজীবীকে গ্রেফতারের ঘটনায় উঠে আসছে চাঞ্চল্যকর তথ্য। কলকাতা পুলিশের দাবি, ৬০০-রও বেশি জনস্বার্থ মামলা করেছেন ওই আইনজীবী। এমনকি ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেনের বিরুদ্ধেও খনি-দুর্নীতির অভিযোগে জনস্বার্থ মামলা দায়ের করেন আইনজীবী রাজীব কুমার। জনস্বার্থ মামলা দায়ের করে চাপ দিয়ে টাকা আদায় করাই ছিল তাঁর কৌশল, প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের।

You might also like!