Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

মোমিনপুরে হিংসা!পুলিশ ও রাজ্য সরকারকে একগুচ্ছ নির্দেশিকা হাইকোর্টের

Kolkata High Court
Kolkata High Court

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত শনিবার থেকে সোমবার পর্যন্ত গোষ্ঠী সংঘর্ষে উত্তেজনা, হিংসার ঘটনা ঘটেছিল মোমিনপুর এলাকায়। যা নিয়ে বিজেপির তরফে কলকাতা হাইকোর্টে মামলা করা হয়েছিল। বুধবার ছিল সেই মামলার শুনানি। এদিন আদালত সিট গঠনের পাশাপাশি তাদের কাজও নির্দিষ্ট করে দিয়েছে। 

মোমিনপুরকাণ্ডের তদন্তে রাজ্য পুলিশের ডিজি মনোজ মালব্য ও কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলের নেতৃত্বে সিটের সদস্যরা কাজ করবে বলে নির্দেশ দিয়েছে উচ্চ আদালত। তদন্তের গতিপ্রকৃতি সমন্ধে আগামী দু’সপ্তাহ পর হাইকোর্টে রিপোর্ট দেবে বিশেষ তদন্তকারী দল। 

তদন্তে বিশেষ তদন্তকারী দলকে অপরাধীদের চিহ্নিতকরণ ও তাদের উদ্দেশ্য অনুসন্ধান করতে হবে। হিংসার ঘটনার ভিডিও ফুটেজ সংগ্রহ ও তা সংরক্ষণ করতে হবে। এছাড়া এলাকায় কীভাবে শান্তি প্রতিষ্ঠা ও তা বহাল রাখা যায় তাও দেখভাল করতে হবে।

মোমিনপুর এলাকায় শান্তি রক্ষার স্বার্থে পুলিশি পিকেটিং বজায় রাখতে হবে। স্থানীয়দের আতঙ্ক দূর করতে হবে। সব ধর্মের মানুষ সেখানে যাতে সুরক্ষিত থাকেন তা পুলিশ প্রশাসনকেই নিশ্চিত করতে হবে। রাজ্য সরকারেও মোমিনপুরে সব ধরণের প্রয়োজনীয় পদক্ষেপের কথা নির্দেশ দেওয়া হয়েছে। মোমিনপুরে শনিবার থেকে সোমবার পর্যন্ত হিংসার ঘটনায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ারও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। 

শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…