Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

মেট্রোর কাজে ক্ষুব্ধ মেয়র, রেল বোর্ডের যোগ্য প্রতিনিধির সঙ্গে কথা চান

Firhat Hakim on Kolkata Metro
Firhat Hakim on Kolkata Metro

 


কলকাতা, ১৪ অক্টোবর  : “এইরকম ভাবে চলতে থাকলে দুদিন অন্তর ফাটল দেখা দেবে।” বৌবাজারে গিয়ে ক্ষোভ উগরে দিলেন পুর ও নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। তিনি মেট্রো কর্তৃপক্ষের উপর অত্যন্ত বিরক্ত। যাদবপুর বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ এবং মাটি বিশেষজ্ঞদের ডেকে শুক্র-শনিবারের মধ্যে কথা বলা হবে বলে জানিয়েছেন তিনি।

তাঁর কথায়, ”আমি ইঞ্জিনিয়ার নই, কিন্তু দীর্ঘদিন পুরসভার আমার মনে হচ্ছে, যে জায়গায় মেশিন আটকে গেছিল ওখানে ওয়াটার পকেট তৈরি হয়েছে। ওয়াটার পকেট থেকে জল রিভার্স যাওয়ার জন্যই মাটি ধুয়ে কাদায় পরিণত হচ্ছে। আমি বসে আছি বৈঠক করার জন্য। কিন্তু শীর্ষস্তর থেকে একটা বিস্তারিত আলোচনার প্রয়োজন রয়েছে। সিদ্ধান্ত নিতে হবে। প্রয়োজন হলে ওই এলাকার কতগুলি বাড়ি ভেঙে ফেলে একেবারে নিচ থেকে পাইলিং করে সেখানে বিল্ডিং তুলে যার যত স্কোয়ার ফিট, সেটা দিতে হবে। দরকার হলে মেন রাস্তা থেকে এফএআর করতে হবে।”

বৃহস্পতিবার মাঝরাতেই মদন দত্ত লেনের অন্তত ১০ টি বাড়িতে ফাটল দেখা যায়, মাটি ফুঁড়ে জল ঢুকতে থাকে। তাতেই আতঙ্কিত হয়ে ভোর হওয়া মাত্র প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বাড়ির বাইরে বেরিয়ে আসেন বাসিন্দারা। মেট্রো কর্তৃপক্ষের বিরুদ্ধে ক্ষোভ উগরে দেন তাঁরা। পরবর্তী সময়ে আধিকারিক ও ইঞ্জিনিয়াররা সেখানে গিয়ে পরিস্থিতি দেখেশুনে কাজ বন্ধ রাখার সিদ্ধান্ত নেন। এই অবস্থায় কাজ চালিয়ে গেলে বড় বিপদের আশঙ্কা রয়েছে।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…