Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

B C Roy : বি সি রায় হাসপাতালে শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা

BC Roy Hospital
BC Roy Hospital

 

কলকাতা, ৮ মার্চ  : কেন বারবার প্রাণ যাচ্ছে খুদেদের, তা খতিয়ে দেখতে বুধবার সকালে বি সি রায় হাসপাতালে যান শিশু সুরক্ষা কমিশনের সদস্যরা। অ্যাডিনো ভাইরাসের পাশাপাশি নিউমোনিয়ার দাপট। তা রুখতে কোমর বেঁধে লেগেছে রাজ্য স্বাস্থ্য দফতর। তা সত্ত্বেও রোখা যাচ্ছে না শিশুমৃত্যু। রংয়ের উৎসবের মাঝেও লেগেই রয়েছে প্রাণহানি। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে দু’জন এবং বি সি রায় হাসপাতালে একজন-সহ মৃত্যু হল মোট তিন শিশুর।

কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে মৃত শিশুরা ৬ মাস বয়সি। দুই শিশুর মধ্যে একজন হাওড়ার উলুবেড়িয়ার বাসিন্দা। গত ২৬ ফেব্রুয়ারি কলকাতা মেডিক্যালে ভরতি করা হয় তাকে। তাতেও শেষরক্ষা হয়নি। মঙ্গলবার সন্ধে সাতটা নাগাদ মৃত্যু হয় তার। মৃতদের মধ্যে আরেকজন হুগলির মগরার বাসিন্দা। তাকে প্রথমে চুঁচুড়ার ইমামবাড়া হাসপাতালে ভর্তি করা হয়।

গত ২৭ ফেব্রুয়ারি তার শারীরিক অবস্থার অবনতি হয়। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানেই রাত দেড়টা নাগাদ মৃত্যু হয় খুদের। কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পাশাপাশি বি সি রায় হাসপাতালেও শিশুমৃত্যু যেন রোখা যাচ্ছে না। এবার প্রাণ গেল বনগাঁর বাসিন্দা বছরখানেকের এক শিশুর।


You might also like!