kolkata

2 years ago

Suvendu Adhikari : ভ্রাতুষ্পুত্রের বিয়েতে যোগ দিতে সরকারি টাকায় উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন মমতা, দাবি শুভেন্দুর

Mamata & Suvendu(File Picture)
Mamata & Suvendu(File Picture)

 

কলকাতা, ২ ডিসেম্বর : মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভাইয়ের ছেলের বিয়েতে উত্তরবঙ্গ সফরে যাচ্ছেন সরকারি টাকায়,এমনই অভিযোগ করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।বিরোধী দলনেতা বলেন ‘এর সঙ্গে সরকারি কর্মসূচির কোনও যোগাযোগ নেই।’


শনিবার কল্যাণী জেএনএম হাসপাতালে দলের এক কর্মীকে দেখতে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে শুভেন্দু অধিকারী বলেন, ‘ও বিয়েবাড়িতে যাচ্ছে। ওর ভাই কার্তিক না কে আছে একটা মোটকা। তার একটা ব্যাটা আছে, তার বিয়েবাড়িতে যাচ্ছে। সরকারি টাকায় পুলিশ নিয়ে, হেলিকপ্টার আর প্লেন নিয়ে বিয়েবাড়িতে যাচ্ছে। আমিও শিলিগুড়ি যাচ্ছি। আমি ওর মুখোশ খুলব।’


অন্যদিকে, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী ৬ ডিসেম্বর রওনা দেবেন উত্তরবঙ্গ সফরে। ১২ ডিসেম্বর তিনি ফিরে যাবেন কলকাতায়। দলীয় সুত্রে জানা গেছে, একাধিক কর্মসূচি রয়েছে তাঁর এই সফরে। তিনি যোগ দেবেন কালিম্পংয়ে এক সরকারি অনুষ্ঠানে।পরিষেবা প্রদান অনুষ্ঠানে থাকবেন শিলিগুড়িতে।তবে এই সফরে সব থেকে গুরুত্বপূর্ণ হল উত্তরবঙ্গের জন্য বিজনেস সামিট।৭ ডিসেম্বর শিলিগুড়িতে উত্তরবঙ্গের ব্যবসায়ীদের নিয়ে বিজনেস সামিটে অংশগ্রহণ করবেন তিনি।


You might also like!