Breaking News
 
Suvendu Adhikari helicopter diversion: আবহাওয়ার চোখরাঙানি, কালিম্পংয়ে নামল না মুখ্যমন্ত্রীর কপ্টার! অবতরণ উত্তরকন্যায় CM Suvendu Adhikari: ‘গ্রেপ্তার করে লুটের টাকা ফেরত’! জিটিএ দুর্নীতিতে এবার কড়া পদক্ষেপ মুখ্যমন্ত্রীর TMC Nandigram election: ‘আসল তৃণমূল’ কে? কমিশনের সিদ্ধান্ত এখনও অধরা, নন্দীগ্রামে ভোট ঘোষণাতেই প্রতীক সংঘাতে দুই শিবির PM Modi Gujarat-Maharashtra Visit: ‘আড়ি আড়ি’ গানে মোদিকে স্বাগত! ভদোদরার মঞ্চে কংগ্রেসকে তুলোধোনা, উন্নয়নের বার্তা প্রধানমন্ত্রীর Vijay Stalin Gesture Row: ‘ভাঙা চোয়াল’ নিয়ে স্ট্যালিনকে কটাক্ষ! বিধানসভায় বিজয়ের মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক Dilip Ghosh: ‘পাঁঠার মাংস প্রসাদ’! দুর্গাপুজোয় আমিষ বিতর্কে সুর চড়ালেন দিলীপ

 

kolkata

3 years ago

Mamata Banerjee : পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আচমকা পরীক্ষাকেন্দ্রে হাজির মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

Mamata Banerjee
Mamata Banerjee

 

কলকাতা, ১ মার্চ  : মাধ্যমিক পরীক্ষার্থীদের শুভেচ্ছা জানাতে আচমকা পরীক্ষাকেন্দ্রে পৌঁছে গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বুধবার সকালে মাধ্যমিকের ইতিহাস পরীক্ষার দিনে ভবানীপুরে ইউনাইটেড মিশনারি গার্লস হাইস্কুলের পরীক্ষার্থীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি।

এদিন মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে পরীক্ষা দিতে আসা পড়ুয়ারা আপ্লুত হয়ে পড়ে। পরীক্ষা হলে ঢোকার আগে বেশ কিছু ছাত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে প্রণাম করে। স্কুলের বাইরে থাকা অভিভাবকরাও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা বলার চেষ্টা করেন। এদিন মুখ্যমন্ত্রীর সঙ্গে ছিলেন সঙ্গীত শিল্পী তথা তৃণমূল বিধায়ক অদিতি মুন্সিও।

উল্লেখ্য মঙ্গলবারও কলকাতায় মাধ্যমিক পরীক্ষার্থীদের সঙ্গে আলাপচারিতা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ওইদিন সকালে ভবানীপুর গার্লস হাইস্কুলে মাধ্যমিক পরীক্ষার প্রস্তুতি খতিয়ে দেখতে যান রাজ্যের প্রশাসনিক প্রধান। পরীক্ষার্থীদের শুভেচ্ছাও জানান তিনি। পরীক্ষার্থীরা মুখ্যমন্ত্রীকে কাছে পেয়ে প্রণামও করে।


You might also like!