Breaking News
 
Durga Puja 2026: ৩০০০ ড্রোনে আকাশে ফুটবে দুর্গার আবাহন, মহালয়ায় ইডেনে বিশেষ চমক, সঙ্গে বিজয়া সম্মেলনী Seva Jyoti Yatra: ৭ অক্টোবর বাংলার সব জেলায় পদযাত্রা, জায়ান্ট স্ক্রিনে মোদির ভাষণ, ‘সেবা জ্যোতি’ কর্মসূচি বিজেপির Birbhum bomb blast: বোর্ড গঠন ঘিরে বীরভূমের বুধিগ্রামে বোমাবাজি, আতঙ্কে ছোটাছুটি, এলাকায় তীব্র উত্তেজনা Kolkata Heritage Tea Shops: শতাব্দীপ্রাচীন স্বাদের স্বীকৃতি! হেরিটেজ তালিকায় চিত্তবাবুর দোকান-সহ বাংলার ৮ প্রতিষ্ঠান Byelections 2026: বাগ্‌বিতণ্ডার পর গ্রেফতার হুমায়ুন কবীর, লাগাতার হুমকির অভিযোগে পুলিশি পদক্ষেপ Bengal bypolls: নন্দীগ্রামে ভোট দিয়ে শুভেন্দুর বার্তা, ‘শেষ নিঃশ্বাস পর্যন্ত ভোটার থাকব’, হুমায়ুন ইস্যুতেও মুখ্যমন্ত্রীর সাফ কথা

 

kolkata

1 year ago

Suvendu Adhikari: কলকাতা বিমানবন্দরের সম্প্রসারণ আটকে, বিস্ফোরক শুভেন্দু

Suvendu Adhikari
Suvendu Adhikari

 

কলকাতা, ৭ ফেব্রুয়ারি :  বিজিবিএস ২০২৫-এ দেশ বিদেশ থেকে এসেছেন শিল্পোদ্যোগীরা। খোদ পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এবারের বিজিবিএসে তাৎপর্যপূর্ণ সাফল্য এসেছে। এসবের মধ্যেই বোমা ফাটালেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।এক্স হ্যান্ডেলে বৃহস্পতিবার শুভেন্দুবাবু জানিয়েছেন, 'রাজ্যের এই বিমানবন্দরগুলি এয়ারপোর্ট অথরিটি অফ ইন্ডিয়ার আওতায় রয়েছে— কলকাতা, বাগডোগরা, বেহালা, কোচবিহার, মালদা (রাজ্য সরকারের লিজে), বালুরঘাট (রাজ্য সরকারের লিজে), আসানসোল, দুর্গাপুর (অন্ডাল)। হাসিমারা ও কলাইকুন্ডাতে নতুন অসামরিক এনক্লেভ তৈরির প্রস্তাব রয়েছে।'এক্সবার্তায় শুভেন্দুবাবুর দাবি, 'প্রথমত অসামরিক বিমান পরিবহণ মন্ত্রকের তরফে বার বার নেতাজি সুভাষ চন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দরের সম্প্রসারণের জন্য জমি চাওয়া হয়েছে। সেকারণে একটি মসজিদকে সরাতে হবে। মাজারের কাছে একটা প্রাচীর তৈরি করতে হবে। কিন্তু রাজ্য সরকার কোনও জবাব দেয় না।দ্বিতীয়ত প্রাক্তন অসামরিক বিমান চলাচল মন্ত্রীরা রাজ্যের মুখ্যমন্ত্রীকে বার বার চিঠি লিখেছিলেন কলকাতার পাশাপাশি একটি দ্বিতীয় বিমানবন্দর তৈরির জন্য। সেখানেও ইতিবাচক কোনও সাড়া মেলেনি। ওপরে উল্লিখিত সমস্ত বিমানবন্দরেই জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা রয়েছে। কিন্তু রাজ্য সরকার সমস্যা মেটাতে কোনও ইতিবাচক ভূমিকা নেয় না।

শুভেন্দুবাবু জানিয়েছেন, আমি আশা করব মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সমস্ত বিনিয়োগকারী ও অন্যান্য অতিথিদের এই আশ্বাস দেবেন যে তাঁর সরকার জমি অধিগ্রহণ সংক্রান্ত সমস্যা মেটাবেন যাতে আকাশপথে যোগাযোগ আরও বৃদ্ধি পায়। যেটা কেন্দ্রীয় সরকার রাজ্যকে দিতে চায়। এর মাধ্যমে শিল্পায়নের উদ্যোগ আরও বৃদ্ধি পাবে।'শুভেন্দুবাবু একাধিক নজির তুলে ধরে দাবি করেছেন, বিমানবন্দরগুলির সম্প্রসারণের ক্ষেত্রে একটা বড় অন্তরায় হল জমি। কিন্তু বার বার বলেও জমি সংক্রান্ত সমস্যা মেটাচ্ছে না রাজ্য সরকার।এবার বিজিবিএসের মঞ্চেও এই উড়ানের প্রসঙ্গ উঠেছিল। মমতা জানিয়েছিলেন, কলকাতা থেকে যাতে ইউরোপ পর্যন্ত সরাসরি উড়ান পরিষেবা চালু করা হয়, সেজন্য টাটার মালিকাধীন এয়ার ইন্ডিয়া, ব্রিটিশ এয়ারওয়েজ এবং জার্মানির লুফথহানসাকে অনুরোধ করেছেন। এমনকী টাটা গ্রুপের থেকে ইতিবাচক প্রতিক্রিয়াও মিলেছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। সেইসঙ্গে তিনি জানিয়েছেন যে পশ্চিমবঙ্গে ‘অনেক কিছু’ করতে চান বলে আশ্বাস দিয়েছেন টাটা সনসের চেয়ারম্যান এন চন্দ্রশেখরন।

You might also like!