kolkata

2 years ago

West Bengal Recruitment Case: নিয়োগ মামলায় জামিন পেলেন কল্যাণময়

Kalyanmoy Gangopadhyay(Collected)
Kalyanmoy Gangopadhyay(Collected)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  নিয়োগ দুর্নীতি মামলায় কল্যাণকে গ্রেফতার করেছিল সিবিআই। এই মামলায় বুধবার শর্তসাপেক্ষে জামিন পেলেন মধ্যশিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায়। বুধবার বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি গৌরাঙ্গ কান্তের ডিভিশন বেঞ্চ জানায়, তদন্তে সব রকম সহযোগিতা করতে হবে কল্যাণময়কে। কলকাতার বাইরে তিনি যেতে পারবেন না। কল্যাণময় প্রবেশ করতে পারবেন না বিধাননগর কমিশনারেট এবং পার্ক স্ট্রিট থানা এলাকায়। আদালত জানিয়েছে, পর্ষদের প্রাক্তন সভাপতিকে পাসপোর্ট নিম্ন আদালতে জমা রাখতে হবে।

এসএসসি দুর্নীতি মামলায় ২০২২ সালের ১৫ সেপ্টেম্বর টানা জেরার পরে গ্রেফতার করা হয় কল্যাণময়কে। ২০১০ সাল থেকে টানা প্রায় ১০ বছর মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি থাকাকালীন শিক্ষক নিয়োগ দুর্নীতিতে কল্যাণময়ের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে সিবিআইয়ের অভিযোগ। এর আগে বিশেষ সিবিআই আদালত এবং হাই কোর্টে কল্যাণময়ের জামিনের আবেদন খারিজ হয়ে যায়।

এর আগে নিয়োগ দুর্নীতি মামলায় প্রাথমিক শিক্ষা পর্ষদের প্রাক্তন সভাপতি মানিক ভট্টাচার্যের স্ত্রী শতরূপাকে জামিন দিয়েছিল হাই কোর্ট। সুপ্রিম কোর্টে গিয়ে জামিন পান নিয়োগ দুর্নীতির 'মিডলম্যান' প্রসন্নকুমার রায়। এ বার দুর্নীতির অভিযোগে গ্রেফতার কল্যাণময়কে জামিন দিল হাই কোর্ট।  

স্কুলে গ্ৰুপ-সি এবং গ্ৰুপ-ডি কর্মী নিয়োগ মামলায় কল্যাণময়ের নামে দুর্নীতির অভিযোগ ওঠে। অযোগ্যদের চাকরি দেওয়ার ষড়যন্ত্রে তাঁর নাম উঠে আসে। হাই কোর্টের নির্দেশে গঠিত বাগ কমিটিও নিয়োগ দুর্নীতিতে পর্ষদের প্রাক্তন সভাপতি জড়িত বলে জানায়। তাদের রিপোর্ট জানায়, এসএসসির উপদেষ্টা কমিটির প্রধান শান্তিপ্রসাদ সিংহ অযোগ্যদের সুপারিশপত্র কল্যাণময়ের কাছে পাঠাতেন। তার পর তিনি নিয়োগপত্র ছাপতে দিতেন। ওই গত বছর তাঁকে গ্রেফতার করেছিল সিবিআই।

You might also like!