kolkata

2 years ago

Weather Forcast: জম্পেশ ঠান্ডা পশ্চিমের জেলায়; তিলোত্তমায় ১৯-এর ঘরে পারদ, গ্রাম বাংলায় শীতের পরশ

Weather Forecast
Weather Forecast

 

কলকাতা, ২৫ নভেম্বর : উত্তুরে ঠান্ডা হাওয়ার আগমণে শীতের আমেজ অনুভূত হচ্ছে দক্ষিণবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই। শীত শীত অনুভূত হচ্ছে তিলোত্তমাতেও। বীরভূম, পুরুলিয়ার মতো পশ্চিমের জেলাগুলিতে শীত এখন একটু বেশিই। আপাতত এমনই আবহাওয়া থাকবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। আলিপুর আবহাওয়া দফতর জানিয়েছে, আপাতত শুষ্কই থাকবে দক্ষিণবঙ্গের আবহাওয়া। শীতের আমেজ অনুভূত হবে বিভিন্ন জেলায়, কলকাতায় রাতে ও ভোরের দিকে হালকা ঠান্ডা অনুভূত হবে।

তবে বেলা বাড়তেই শীতের আমেজ উধাও হয়ে যাবে। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৯.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি বেশি। এই মুহূর্তে তুলনামূলক বেশি ঠান্ডা মালুম হচ্ছে পশ্চিমের জেলাগুলিতে। জমজমাট ঠান্ডায় কাঁপছে উত্তরবঙ্গের পাহাড়ি জেলাগুলিতেও। দার্জিলিং-এ এখন বেশ ভালোই ঠান্ডা পড়েছে।

You might also like!