Breaking News
 
West Bengal Budget: বিধানসভা নির্বাচনের আগে রাজ্য সরকারি কর্মীদের জন্য সুখবর, ৪ শতাংশ বাড়ল ডিএ, গঠিত হবে সপ্তম বেতন কমিশন Mamata Banerjee: আনন্দপুরের অগ্নিকাণ্ডে মুখ্যমন্ত্রী না যাওয়াকে কেন্দ্র করে বিতর্ক, কারণ জানালেন মমতা বন্দ্যোপাধ্যায় Mamata Banerjee on Suvendu Adhikari: বাজেট অধিবেশনে রাজ্যপালের ভাষণ ঘিরে তীব্র বাকযুদ্ধ, অনুপ্রবেশ বনাম ভিনরাজ্যে বাঙালি নিগ্রহ প্রসঙ্গে মুখোমুখি মমতা–শুভেন্দু West Bengal Budget: সংক্ষিপ্ত রাজ্যপাল ভাষণ ঘিরে বিধানসভায় রাজনৈতিক তরজা, ভোট অন অ্যাকাউন্টের দিনেই শাসক-বিরোধী মুখোমুখি WB interim budget 2026: গিগ কর্মীদের জন্য ‘কবচ’ স্বাস্থ্যসাথী! বাজেটে বড় চমক রাজ্যের, বিনামূল্যে চিকিৎসা পাবেন হাজার হাজার শ্রমজীবী West Bengal Budget 2026: কেন্দ্র না দিলেও পাশে আছে রাজ্য! ১০০ দিনের কাজে বরাদ্দ বৃদ্ধির প্রস্তাবে সিলমোহর, বাজেটে শ্রমিকদের জন্য বড় সুখবর

 

kolkata

2 months ago

Sandakphu Incident: সান্দাকফুতে হঠাৎই শ্বাসকষ্ট, বেড়াতে গিয়ে মৃত্যু যাদবপুরের পর্যটকের

Jadavpur woman dies while trekking Sandakphu
Jadavpur woman dies while trekking Sandakphu

 

কলকাতা, ২৫ নভেম্বর : সান্দাকফুতে বেড়াতে গিয়ে আকস্মিক মৃত্যু হল যাদবপুরের বাসিন্দা এক মহিলার। মৃতের নাম অনিন্দিতা গঙ্গোপাধ্যায় (৭২)। পরিবারের সঙ্গে পাহাড়ে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেখানেই আচমকা অসুস্থ হয়ে পড়েন। তড়িঘড়ি তাঁকে সুখিয়াপোখরি হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন।

অবিবাহিত অনিন্দিতা বোনের পরিবারের সঙ্গেই মাঝেমধ্যে বেড়াতে যেতেন। এ বারও পাহাড়ে যান বোনের পরিবারের সঙ্গেই। গত ২১ নভেম্বর দার্জিলিংয়ে পৌঁছন। শনিবার টুমলিংয়ে যান। সেখান থেকে রবিবার সান্দাকফু যান। সোমবার সকাল থেকেই তাঁর শরীর খারাপ লাগছিল। এর পরেই সুখিয়াপোখরি ব্লক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানেই চিকিৎসকেরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। রাতেই দেহ সুখিয়াপোখরি থেকে দার্জিলিংয়ে নিয়ে যাওয়া হয়। শ্বাসকষ্টে অনিন্দিতার মৃত্যু হয়েছে বলে মনে করা হচ্ছে।

You might also like!