Breaking News
 
Kolkata High Court to CPIM: পুজোয় বুকস্টল বসানো নিয়ে বামেদের মামলা, দুর্গাপুজোর আগে শুনানিতে নারাজ হাই কোর্ট Anti-CEC row: জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে রাহুলের পিটিশন, ‘রাষ্ট্রপতি প্রমাণ চাইতেই পালিয়েছেন’, তোপ বিজেপির CM Suvendu Adhikari: রাজস্ব আদায়ে নতুন নজিরের দাবি শুভেন্দুর, উপনির্বাচনে জয়ের পর হুমায়ুনকে কটাক্ষ মুখ্যমন্ত্রীর Houthi Strike Saudi Arabia | আগুনে জ্বলছে রিয়াধ বিমানবন্দর, হাউথি হামলায় মৃত ১৩, বিপদের মুখে দাম্মামও India protest: জ্ঞানেশ কুমারের ইস্তফার দাবিতে সুপ্রিম অভিযান, রাহুল-মমতার কর্মসূচিকে নিশানা বিজেপির West Bengal Police: ‘পুলিশের সংখ্যায় উত্তরপ্রদেশকেও ছাপাবে বাংলা’, ১১ হাজার নিয়োগপত্র তুলে দিয়ে বড় বার্তা শুভেন্দুর

 

kolkata

2 years ago

Dilip Ghosh:আইএনডিআই জোট সারা দেশে ১৫০ আসনও পাবে না, দাবি দিলীপের

Dilip Ghosh
Dilip Ghosh

 

কলকাতা, ১৫ মে  : তৃণমূল বা আইএনডিআই জোট সারা দেশে আসন সংখ্যা ১৫০ পার করতে পারবে না। 'আগেও বোকা বানানোর চেষ্টা করে হেরেছেন। তৃণমূল শুয়ে পড়বে, পার্টি অফিসে দরজা খোলার লোক থাকবে না'। মমতা বন্দ্যোপাধ্যায়ের আসন নিয়ে ভবিষ্যদ্বাণী করে বুধবার খোঁচা দিলেন বিজেপি নেতা দিলীপ ঘোষ। –

এদিন সাত সকালে তিনি প্রাতঃভ্রমণে ফুরফুরে মেজাজে ব্যাট হাতে মাঠে নামেন। সদ্য সমাপ্ত হওয়া চতুর্থ দফা ভোটের ক্লান্তির রেশ একেবারেই নেই চোখে মুখে। খেলাধুলোর পর ফের মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্দেশে আক্রমণ শানান তিনি। সাংবাদিকদের বলেন, 'শাহজাহানের টাকার অঙ্ক যত বাড়ছে, আপনার ভোট তত কমছে।'

ভোটের দিন তৃণমূল বনাম দিলীপ ঘোষের সংঘর্ষে উত্তপ্ত হয়ে ওঠে মন্তেশ্বর। গাড়ি থেকে নেমে ধাক্কাধাক্কিতে জড়িয়ে পড়েন বিজেপি প্রার্থী। এই প্রসঙ্গে দিলীপ ঘোষের মন্তব্য 'দিলীপ ঘোষ নিজের জোরে জেতে, বাকিরা পার্টির জোরে সব ছেড়ে দিয়েছেন'। সেই সঙ্গে দিলীপবাবুর উল্লেখযোগ্য মন্তব্য, 'অনেকেই লড়াই করছেন না'।


You might also like!