Breaking News
 
Vivekananda Merit Scholarship :শিক্ষাক্ষেত্রে বড় পদক্ষেপ, মেধাবী ছাত্রছাত্রীদের জন্য চালু হল বিবেকানন্দ মেরিট স্কলারশিপ Chief Minister Suvendu Adhikari : র্নীতি ও কাটমানি খতিয়ে দেখতে কমিশন গড়লেন শুভেন্দু, সঙ্গে নারী নির্যাতন নিয়েও আলাদা কমিশন CM Suvendu Adhikari starts Janatar darbar : সল্টলেকে বিজেপি দফতরে শুভেন্দুর ‘জনতার দরবার’, জনতার সমস্যা শুনে মিলল স্বস্তি Suvendu Adhikary: “কাশ্মীরে বন্ধ হয়েছে, এখানেও হবে”—পার্ক সার্কাসে দাঁড়িয়ে শুভেন্দুর হুঁশিয়ারি ,গ্রেফতার ৪০ Suvendu Adhikari :রাজ্য রাজনীতিতে তোলপাড়, আর জি কর ইস্যুতে স্বাস্থ্যসচিবকে জরুরি তলব মুখ্যমন্ত্রীর Annapurna Bhandar : অন্নপূর্ণা ভাণ্ডার স্কিমে নতুন ঘোষণা, ১ জুন থেকেই ৩ হাজার টাকা পাবেন নির্দিষ্ট উপভোক্তারা

 

kolkata

1 year ago

Weather Forcast: কলকাতা-সহ দক্ষিণবঙ্গে আবহাওয়ার উন্নতি, মুখে হাসি ফুটলো পুজো উদ্যোক্তাদের

Weather Forcast
Weather Forcast

 

কলকাতা, ২৮ সেপ্টেম্বর : বৃষ্টি থামতেই আবহাওয়ার উন্নতি হয়েছে কলকাতা-সহ সমগ্র দক্ষিণবঙ্গেই, শনিবার সকাল থেকেই আকাশ পরিষ্কার। রোদের তেজও যথেষ্ট রয়েছে। আপাতত বৃষ্টির তেমন কোনও সম্ভাবনা নেই। বৃষ্টি হলেও, তা হবে বিক্ষিপ্তভাবে হালকা। শনিবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৬.৬ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে ০.৬ ডিগ্রি বেশি।

এদিকে, বৃষ্টি থেমে আবহাওয়ার উন্নতি হতেই মুখে হাসি ফুটেছে পুজো উদ্যোক্তাদের। বিগত ৩-দিন ধরে পুজো মণ্ডপের কাজ চলছিল থমকে থমকে, ব্যাঘাত ঘটিয়েছিল বৃষ্টি, আবহাওয়ার উন্নতি হতেই পুনরায় প্যান্ডেল তৈরির কাজ চলছে জোরকদমে।

আলিপুর আবহাওয়া দফতর সূত্রের খবর, ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত দক্ষিণবঙ্গের সব জেলার বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ অক্টোবর, সপ্তমী থেকে ১৩ অক্টোবর, একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সঙ্গে ঝোড়ো হাওয়া বইতে পারে। ৫ অক্টোবর থেকে ৯ অক্টোবর, ষষ্ঠী পর্যন্ত উত্তরবঙ্গের সব জেলারও বেশির ভাগ জায়গায় হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ১০ অক্টোবর, সপ্তমী থেকে ১৩ অক্টোবর, একাদশী পর্যন্ত দক্ষিণের সব জেলার কিছু অংশে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

You might also like!