kolkata

2 years ago

Car Parking In Kolkata: বেআইনি পার্কিং শহরের রাস্তায়! বন্ধ করতে তৎপর প্রশাসন

Car Parked beside a road in Saltlake (File Picture)
Car Parked beside a road in Saltlake (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ গত কয়েক দশকে সল্টলেকে এসেছে আমূল পরিবর্তন। তবে ১৪ ফুট চওড়া রাস্তার অর্ধেকটা দখল করে দাঁড়িয়ে থাকা সেই চেনা ছবি বদলায়নি। বরং ক্রমে তা বেড়েছে। ব্লকের ভিতরের রাস্তা দখল করে দাঁড়িয়ে রয়েছে গাড়ি। তাই এবার বেআইনি পার্কিং বন্ধ করতে তৎপর প্রশাসন। 

সুত্র মারফত জানা গিয়েছে, কয়েকদিন আগেই  বিধাননগর পুরনিগমের সঙ্গে বিধাননগর পুলিশ কমিশনারেটের বৈঠক হয়। সেখানে সিদ্ধান্ত নেওয়া হয়েছে,  গ্যারাজ রয়েছে যাঁদের, তাঁদের সেখানেই গাড়ি রাখার আর্জি জানিয়ে প্রচার শুরু হবে। সেই সঙ্গে বাড়ানো হবে উপনগরী জুড়ে পার্কিং লটের সংখ্যাও। যতদিন না তা হচ্ছে ততদিন সল্টলেকে কেএমডিএ'র যে ফাঁকা জায়গা রয়েছে, সেখানে অস্থায়ী পার্কিং ব্যবস্থার ভাবনা রয়েছে পুরনিগমের। মূলত যাঁদের বাড়িতে গ্যারাজ নেই, তাঁরা সেখানে গাড়ি রাখতে পারবেন।

পুলিশের পক্ষ থেকে প্রচারে নির্দিষ্ট সময় বেঁধে দেওয়া হবে। নির্দিষ্ট সময়ের পরেও যাঁরা গাড়ি গ্যারাজের বদলে রাস্তায় রাখবেন, তাঁদের গাড়ির চাকায় বেড়ি পরিয়ে দেওয়া হবে। জরিমানা দিয়ে ছাড়াতে হবে গাড়ি।  

You might also like!