Breaking News
 
Abhishek Banerjee: জন্মদিনের মধ্যরাতে অভিষেকের বাড়ির সামনে উত্তেজনা, ‘চোর’ স্লোগান ঘিরে সংঘর্ষ! ভোর পর্যন্ত বাড়ির বাইরে সাংসদ Bihar Encounter: বিহারে পুলিশের সঙ্গে দুষ্কৃতীদের গুলির লড়াই; নিহত ৩ দুষ্কৃতী, আহত এক পুলিশ আধিকারিক HC on KMC Elections: কলকাতা পুরসভার নির্বাচনী নির্ঘণ্ট জারিতে অন্তর্বর্তী স্থগিতাদেশ হাই কোর্টের CM Suvendu Adhikari: ‘কাজ বন্ধ করলে জেলে ঢোকাব’, ধর্মঘট ও শ্রমিক বিক্ষোভ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর CM Suvendu Adhikari: ‘জমিদাতাদের মান্যতা দেবে সরকার’, জমি অধিগ্রহণ নিয়ে বড় বার্তা শুভেন্দুর, বিঁধলেন বাম-তৃণমূলকে CM Suvendu Adhikari: ‘তোলাবাজি করলে ১৫ মিনিটেই গ্রেপ্তার’, শিল্পপতিদের অভয় দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু

 

Kolkata : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ে থেকে উদ্ধার বিপুল সোনা, গাড়ির চালক-সহ ধৃত ৪

Huge gold recovered from car in belgharia
Huge gold recovered from car in belgharia

 

কলকাতা, ২৩ সেপ্টেম্বর : বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের ওপর একটি গাড়ি আটক করার পর সেই গাড়ি থেকে বিপুল পরিমানে সোনা উদ্ধার করল পুলিশ। উদ্ধার হয়েছে ৫৫ কোটি টাকার সোনা।

পুলিশ সূত্রে খবর, একটি মারুতি অল্টো গাড়িতে করে প্রায় ১১ কেজি ওজনের সোনা নিয়ে যাওয়া হচ্ছিল। শুক্রবার ভোর চারটে নাগাদ বেলঘরিয়া পুলিশ গাড়িটিকে আটক করে। তার পর গাড়িতে তল্লাশি চালিয়ে ওই বিপুল পরিমাণ সোনা উদ্ধার করা হয়।

এই ঘটনায় গাড়ির চালক-সহ চার জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই সোনা কোথায় নিয়ে যাওয়া হচ্ছিল, তার হদিশ পেতে ধৃতদের জেরা করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ডিসি ইএসডি অজয় প্রসাদ। শুক্রবার ভোরে বেলঘরিয়া এক্সপ্রেসওয়েতে টহলদারি চালাচ্ছিল পুলিশের একটি টিম। বারাকপুরের কাছে রাস্তার উপর একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখেই পুলিশের সন্দেহ হয়। এর পর ওই গাড়িতে তল্লাশি চালিয়ে উদ্ধার করা হয় ১১ কেজি সোনা।


শেয়ার করুন:

You might also like!

    লোড হচ্ছে…